ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

মুস্তাফিজ ইস্যুতে সরকারের হস্তক্ষেপ চান খালেদ মাহমুদ সুজন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ০৭:৫৪ পিএম
ছবি: সংগৃহীত

কলকাতা নাইট রাইডার্সের (কেএনআর) আইপিএল দল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার সিদ্ধান্তে ভারতের হিন্দুত্ববাদী সমর্থকদের ক্ষোভের প্রভাব রয়েছে বলে জানা গেছে। শনিবার (৩ জানুয়ারি) দলের পক্ষ থেকে এই বিষয়টি নিশ্চিত করা হয়। এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন বাংলাদেশের সাবেক জাতীয় ক্রিকেটার ও নোয়াখালী এক্সপ্রেসের কোচ খালেদ মাহমুদ সুজন।

সুজন বলেন, মুস্তাফিজ ইস্যুতে সরকারের হস্তক্ষেপ জরুরি। বিসিবি নিজে কিছু করতে পারবে না কারণ এটা সরকারিভাবে সংঘটিত একটি ঘটনা। যদিও বিসিসিআই (ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড) থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে নিরাপত্তা না দিয়ে বিসিসিআই কীভাবে নিরাপত্তা নিশ্চিত করতে পারে? তাই তার মতে, বিসিবির পরিবর্তে দেশের সরকারকে সরাসরি এই বিষয়ে কথা বলা উচিত।

তিনি আরও বলেন, বাংলাদেশের বিশ্বকাপ দলের নিরাপত্তা নিয়ে সন্দেহ রয়েছে। যদি দেশের নিরাপত্তা নিশ্চিত করতে না পারে, তাহলে বিশ্বকাপের মতো বড় আসরে বাংলাদেশের ক্ষতিই হবে। তাই বিসিবি এবং দেশের সরকারকে আইসিসিকে (আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল) একটি চিঠি দেওয়া উচিত।

আরও পড়ুন

সুজনের প্রস্তাব, ভারতের ভেন্যুগুলো থেকে বাংলাদেশের সব ম্যাচ অন্য কোনো দেশে সরিয়ে নেওয়া হোক। এই পদক্ষেপ সম্ভবত একটি ভালো সমাধান হবে এবং দলের নিরাপত্তা নিশ্চিত করবে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
আইপিএলে ম‍্যাচ ফিক্সিংয়ের কথা নিজেই ফাঁস করলেন এক ক্রিকেটার
তিন বছর পর ভারতে ফিরছে আইপিএলের নিলাম
আড়াই লাখ কোটি টাকার ব্র্যান্ড আইপিএল, ব্যবসায়িক মূল্যে নতুন রেকর্ড
আইপিএলের মূল্য ছাড়াল রেকর্ড ২০ বিলিয়ন ডলার, সবচেয়ে দামি দল কোনটি?