images

খেলা / ফুটবল

রাজকীয় প্রত্যাবর্তনে পোর্তোতে সিলভা

সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬ , ১১:০০ পিএম

বয়সটা যে কেবল একটি সংখ্যা মাত্র তা আবারও প্রমাণ করলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি সেন্টারব্যাক থিয়াগো সিলভা। ৪১ বছর বয়সে অন্য ফুটবলাররা যেখানে অবসর কিংবা তুলনামূলক কম প্রতিদ্বন্দ্বিতামূলক লিগের খোঁজ করেন, সেখানে আবারও ইউরোপীয় ফুটবলের শীর্ষ স্তরে ফিরলেন তিনি।

পর্তুগিজ ক্লাব পোর্তোতে যোগ দিয়েছেন সিলভা। সবশেষ খেলেছেন নিজের দেশ ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্সে। এসি মিলান, পিএসজি এবং চেলসির মতো ইউরোপের বড় ক্লাবগুলোতে খেলার অভিজ্ঞতাও রয়েছে তার।

কোচের পছন্দ ও ক্লাবের লক্ষ্য সিলভাকে দলে ভেড়ানোর পেছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন পোর্তোর ইতালিয়ান কোচ ফ্রান্সিসকো ফেরাইরোলি। ক্লাব ম্যানেজমেন্টের কাছে সিলভার জন্য জোরালো সুপারিশ করেছিলেন তিনি। 

আরও পড়ুন
opy

যে কারণে মেসির জন্য কেঁদেছিলেন মাদুরো

ফেরাইরোলির বিশ্বাস, বর্তমানে লিগা পর্তুগালের শীর্ষে থাকা পোর্তোর তরুণ ডিফেন্ডাররা সিলভার অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিখতে পারবে। মূলত শিরোপা জয়ের পথে রক্ষণভাগকে আরও মজবুত করতেই এই মাস্টারস্ট্রোক পোর্তোর।

পোর্তোতে পৌঁছেই ভক্তদের উদ্দেশ্যে সামাজিক মাধ্যমে একটি আবেগঘন বার্তা দিয়েছেন সিলভা। তিনি লিখেছেন, হ্যালো পোর্তোস, ২২ বছর পর আমি আবারও পোর্তোতে। আমি খুবই খুশি। শিগগিরই দেখা হচ্ছে।’

পর্তুগালে আসার ফলে সিলভার একটি বড় পারিবারিক ইচ্ছাও পূরণ হচ্ছে। তার দুই সন্তান—লাগো ও ইসগো বর্তমানে লন্ডনের চেলসি একাডেমিতে বেড়ে উঠছে। লন্ডন থেকে পর্তুগালের দূরত্ব কম হওয়ায় এখন থেকে সন্তানদের নিয়মিত সান্নিধ্য পাবেন তিনি।

বর্তমানে পর্তুগিজ লিগ টেবিলের শীর্ষে থাকা পোর্তো অবিশ্বাস্য ফর্মে রয়েছে। ১৭ ম্যাচের মধ্যে ১৬টিতেই জয় পেয়েছে তারা। থিয়াগো সিলভার অন্তর্ভুক্তির পর দলটির রক্ষণভাগ যে আরও দুর্ভেদ্য হয়ে উঠবে, তা বলাই বাহুল্য।

আরটিভি/এসআর