ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

যে কারণে মেসির জন্য কেঁদেছিলেন মাদুরো

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ০৬:৫৫ পিএম
যে কারণে মেসির জন্য কেঁদেছিলেন মাদুরো। ছবি: সংগৃহীত

বর্তমানে মার্কিন স্পেশাল ফোর্সের হাতে বন্দী ভেনেজুয়েলার একচ্ছত্র শাসক নিকোলাস মাদুরো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শেয়ার করা মাদুরোর গ্রেপ্তারের ছবি যখন বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। এর মাঝেই জানা গেছে তার জীবনের ভিন্ন এক রূপ, লিওনেল মেসির বিদায়ে অঝোরে কেঁদেছিলেন মাদুরো।

মাদুরোর ফুটবল প্রেমের সবচেয়ে পরাবাস্তব দৃশ্য দেখা গিয়েছিল ২০২০ সালের মার্চ মাসে। করোনা মহামারীর ভয়াবহ সময়ে যখন বিশ্ব নেতারা স্যুট-টাই পরে গম্ভীর মুখে ভাষণ দিচ্ছিলেন, তখন মাদুরো ভেনেজুয়েলার রাষ্ট্রীয় টেলিভিশনে হাজির হন বার্সেলোনার উজ্জ্বল নীল রঙের একটি ট্র্যাকস্যুট পরে।

সেখানে তিনি মজা করে বলেছিলেন, ক্লাবে তাকে নতুন ‘রিইনফোর্সমেন্ট’ হিসেবে সাইন করানো হয়েছে এবং উচ্চস্বরে ‘ভিসকা এল বার্সা’ (বার্সা দীর্ঘজীবী হোক) স্লোগান দিয়েছিলেন।

আরও পড়ুন

এ ছাড়াও ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে ভেনেজুয়েলার ভয়াবহ অর্থনৈতিক সংকট ও মুদ্রাস্ফীতি নিয়ে যখন মন্ত্রিসভার বৈঠক চলছিল, তখন হুট করেই আলোচনা থামিয়ে দেন মাদুরো। খবর আসে মেসি লিগে ৩০০তম গোল করেছেন।

মাদুরো চিৎকার করে ওঠেন, মেসি দীর্ঘজীবী হোক, কাতালুনিয়া দীর্ঘজীবী হোক!’ এরপর তিনি সভায় উপস্থিত জেনারেল ও মন্ত্রীদের হাত তুলে দেখাতে বলেন, কে রিয়াল মাদ্রিদ আর কে বার্সেলোনা সমর্থক।

২০২১ সালে যখন আর্থিক সীমাবদ্ধতার কারণে লিওনেল মেসিকে বার্সেলোনা ছাড়তে হয়, তখন মাদুরো সেটি ব্যক্তিগত শোক হিসেবে গ্রহণ করেছিলেন। এক জনসভায় তিনি বলেছিলেন, মেসির সঙ্গে যা করা হয়েছে তা অত্যন্ত কুৎসিত। আমি তার সঙ্গে কেঁদেছিলাম। যখন তাকে কাঁদতে দেখলাম, আমিও চোখের জল ধরে রাখতে পারিনি। সে একজন নিখুঁত মানুষ এবং বিশ্বের ক্রীড়া জগতের গৌরব।

সরাসরি বার্সা প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তার সমালোচনা করে বলেছিলেন, পরিচালকরা মেসিকে ব্যবহার করে বিলিয়নিয়ার হয়েছে, আর কাজের শেষে তাকে লাথি মেরে বের করে দিল।

নিকোলাস মাদুরোর দীর্ঘ শাসনামলে তার বিরুদ্ধে মাদক-সন্ত্রাস ও স্বৈরাচারি আচরণের অসংখ্য অভিযোগ থাকলেও, কাতালান ক্লাবের জয়গান গাওয়া এই নেতার ফুটবলীয় আবেগ ইতিহাসে এক অদ্ভুত অধ্যায় হিসেবেই থেকে যাবে।

তথ্যসূত্র: নিউইয়র্ক টাইমস

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এশিয়ান গেমস / শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে বাংলাদেশের প্রথম জয়
এশিয়ান গেমসে পুরুষ হকিতে টানা দুই হারের পর জয়ের দেখা পেল বাংলাদেশ। শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়ে আসরে প্রথম জয় তুলে নিয়েছে লাল-সবুজের দল। জোড়া গোল করে বাংলাদেশের জয়ে বড় অবদান রেখেছেন আমিরুল ইসলাম ও আশরাফুল ইসলাম।
শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে বাংলাদেশের প্রথম জয়
ইয়ামালের খোঁচার জবাব দিলেন কেইন
ব্যালন ডি’অর নিয়ে লামিনে ইয়ামালের মন্তব্যের জবাব দিয়েছেন হ্যারি কেইন। তবে বার্সেলোনার তরুণ তারকার মন্তব্যের পাল্টা আক্রমণে যাননি বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকার। বরং নিজের পারফরম্যান্স দিয়েই জবাব দেওয়ার কথা জানিয়েছেন তিনি।
ইয়ামালের খোঁচার জবাব দিলেন কেইন
গুগল রেটিংয়ে যে স্টেডিয়াম সবচেয়ে এগিয়ে
ইংল্যান্ডের ফুটবল স্টেডিয়ামগুলোর মধ্যে গুগল রেটিংয়ে সবচেয়ে এগিয়ে লিভারপুলের অ্যানফিল্ড। ৫৪ হাজার ৫৪৬টি ভোটের ভিত্তিতে ঐতিহাসিক এই স্টেডিয়ামের রেটিং ৪.৭। একই রেটিং পেয়েছে টটেনহ্যাম হটস্পার স্টেডিয়াম ও নটিংহাম ফরেস্টের সিটি গ্রাউন্ড। তবে ভোটের সংখ্যা বেশি হওয়ায় অ্যানফিল্ডকে তালিকার শীর্ষে রাখা হয়েছে।
গুগল রেটিংয়ে যে স্টেডিয়াম সবচেয়ে এগিয়ে
ফিফা আসিয়ান কাপের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
ফিফা আসিয়ান কাপের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
পাকিস্তান-বাংলাদেশ-শ্রীলঙ্কা ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ
বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ নারী দলকে নিয়ে হতে যাওয়া ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ২ থেকে ১৬ অক্টোবর পাকিস্তানের ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ত্রিদেশীয় সিরিজ।  বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় এই সূচি প্রকাশ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ত্রিদেশীয় সিরিজে তিনটি দলই একে অপরের বিপক্ষে তিনটি করে ম্যাচ খেলবে। অর্থাৎ, লিগ পর্বে প্রতিটি দলের ম্যাচ হবে মোট ছয়টি। লিগ শেষে যথারীতি পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল খেলবে ফাইনাল। বাংলাদেশ ও শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল ২৯ সেপ্টেম্বর পাকিস্তানে পা রাখবে। সিরিজের আগে ২৯ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে তিন দলই অনুশীলন করবে। ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে এটিই হবে মেয়েদের প্রথম কোনো বহুজাতিক সিরিজ। ২০২৫ সালের নভেম্বরে দীর্ঘ ১৭ বছর পর দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান ওয়ানডে সিরিজ দিয়ে ভেন্যুটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছিল।  উল্লেখ্য, এসিসি অনূর্ধ্ব-১৯ প্রমীলা এশিয়া কাপ ও আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে তিন দলের কাছেই ভীষণ গুরুত্ব পাচ্ছে এই সিরিজ। প্রতিটি ম্যাচই শুরু হবে স্থানীয় সময় সকাল ১০টায়। একনজরে বাংলাদেশের ম্যাচের সূচি ২ অক্টোবর - পাকিস্তান বনাম বাংলাদেশ ৫ অক্টোবর - শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ ৬ অক্টোবর - পাকিস্তান বনাম বাংলাদেশ ৮ অক্টোবর - বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ১১ অক্টোবর - পাকিস্তান বনাম বাংলাদেশ ১৪ অক্টোবর - শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ ফাইনাল- ১৬ অক্টোবর। আরটিভি/এসআর  
পাকিস্তান-বাংলাদেশ-শ্রীলঙ্কা ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ
আরও পড়ুন
মেসির শেষ ম্যাচের জার্সিতে বিশেষ চমক
শিশুদের ক্যান্সার হাসপাতাল নির্মাণে মেসির ৩৬ কোটি টাকা অনুদান
মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনা দলে বড় দুঃসংবাদ
মেসির ফ্রি-কিকে নতুন ইতিহাস, তবুও হতাশ মায়ামি