images

খেলা / ক্রিকেট

নাইটক্লাবকাণ্ডে ব্রুকের অর্ধকোটি টাকা জরিমানা

শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬ , ০৩:২৭ পিএম

নিউজিল্যান্ড সফরে নাইটক্লাব কাণ্ডে ইংল্যান্ড ক্রিকেটার হ্যারি ব্রুককে ৩০ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ব্রুকের আচরণকে শৃঙ্খলাভঙ্গ হিসেবে বিবেচনা করে এই জরিমানা দিয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৯ লাখ ৩০ হাজার টাকা। 

ব্রুকের নাইটক্লাব কাণ্ড প্রকাশিত হয় ৩১ অক্টোবর, যখন নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচের আগের রাতে তিনি ওয়েলিংটনের একটি নাইটক্লাবে প্রবেশের সময় নিরাপত্তাকর্মীদের সঙ্গে শারীরিক সংঘর্ষে জড়ান। তদন্তে দেখা গেছে, ব্রুক অতিরিক্ত মদ্যপ অবস্থায় ছিলেন এবং নিরাপত্তাকর্মীর সঙ্গে তার উত্তেজিত মুহূর্ত হয়। যদিও ইংল্যান্ড অধিনায়ক গুরুতর চোট পাননি।

ইসিবি ব্রুককে ‘চূড়ান্ত সতর্কতা’ প্রদান করেছে এবং ভবিষ্যতে পুনরায় এমন আচরণ করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। ব্রুক নিজেও এই ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন এবং বলেন, তার আচরণ ভুল ছিল এবং ইংল্যান্ড দলকে বিব্রত করেছে। তিনি ভবিষ্যতে দায়িত্বশীল ও পেশাদার হওয়ার অঙ্গীকার করেছেন।

আরও পড়ুন
offside

বিশ্বকাপে অফসাইড সিদ্ধান্তে যে প্রযুক্তি ব্যবহার করবে ফিফা

ঘটনার পরও ব্রুক নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলেন, যদিও কম রান করেন এবং ইংল্যান্ড ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়। এরপর শুরু হওয়া অ্যাশেজ সিরিজে তাকে সহ-অধিনায়ক করা হয়, কিন্তু সেখানে তিনি বড় কোনো সাফল্য পাননি এবং দল ৪-১ ব্যবধানে হেরে যায়।

এই ঘটনাটি ইংল্যান্ড ক্রিকেটের জন্য এক বড় সতর্কতা হিসেবে দেখা হচ্ছে।

আরটিভি/এসকে