ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপে অফসাইড সিদ্ধান্তে যে প্রযুক্তি ব্যবহার করবে ফিফা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ০২:৫৩ পিএম
ছবি: সংগৃহীত

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপকে আরও আধুনিক ও নির্ভুল করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের ঘোষণা দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। অফসাইড সিদ্ধান্তকে নিখুঁত করতে এবারের বিশ্বকাপে প্রতিটি খেলোয়াড়ের জন্য তৈরি করা হবে এআইচালিত ‘থ্রিডি অ্যাভাটার’।

ফিফার প্রযুক্তি সহযোগী প্রতিষ্ঠান লেনোভোর সহায়তায় এই নতুন ব্যবস্থা চালু করা হচ্ছে। সেমি-অটোমেটেড অফসাইড প্রযুক্তিকে আরও কার্যকর করতে খেলোয়াড়দের ডিজিটালি স্ক্যান করে তৈরি করা হবে নিখুঁত থ্রিডি মডেল। মাত্র এক সেকেন্ডের স্ক্যানে খেলোয়াড়ের শরীরের প্রতিটি অংশের সঠিক মাপ সংরক্ষণ করা হবে। ফলে মাঠে দ্রুতগতির পরিস্থিতি বা খেলোয়াড়রা একে অন্যের আড়ালে থাকলেও এআই সঠিকভাবে তাদের অবস্থান শনাক্ত করতে পারবে। এতে ভিএআর (VAR) রেফারিদের সিদ্ধান্ত নেওয়া হবে আরও দ্রুত ও নির্ভুল।

ফিফা জানিয়েছে, এই থ্রিডি অ্যাভাটার শুধু রেফারিদের জন্যই নয়, দর্শকদের জন্যও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অফসাইড সিদ্ধান্তের সময় থ্রিডি অ্যানিমেশন সরাসরি টেলিভিশন সম্প্রচার এবং স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে দেখানো হবে। এতে বিতর্কিত সিদ্ধান্তগুলো দর্শক ও সমর্থকদের কাছে আরও স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য হবে। এর আগে গত বছর ইন্টারকন্টিনেন্টাল কাপে ফ্লামেঙ্গো ও পিরামিডস এফসির ম্যাচে এই প্রযুক্তির সফল পরীক্ষা চালানো হয়েছিল।

এআই-এর ব্যবহার মাঠের সিদ্ধান্তের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। বিশ্বকাপে অংশ নেওয়া ৪৮টি দলই লেনোভোর ‘জেনারেটিভ এআই নলেজ অ্যাসিস্ট্যান্ট’ ব্যবহারের সুযোগ পাবে। এই টুলের মাধ্যমে দলগুলো বিপুল পরিমাণ ডেটা বিশ্লেষণ করে ভিডিও, গ্রাফ ও থ্রিডি ভিজ্যুয়ালাইজেশনের মাধ্যমে নিজেদের পারফরম্যান্স পর্যালোচনা করতে পারবে।

উদাহরণস্বরূপ, কোনো দল চাইলে খুব অল্প সময়ের মধ্যেই তাদের শেষ ১০টি কর্নার কিকের বিস্তারিত বিশ্লেষণ দেখতে পারবে। তবে প্রতিযোগিতার ভারসাম্য বজায় রাখতে ম্যাচ চলাকালীন এই টুল ব্যবহার নিষিদ্ধ থাকবে। দলগুলো শুধু ম্যাচের আগে ও পরে এটি ব্যবহার করতে পারবে।

আরও পড়ুন

ফিফার মতে, বড় দলের তুলনায় ছোট দলগুলোর অনেক সময় উন্নত প্রযুক্তির সুযোগ কম থাকে। ‘ফুটবল এআই প্রো’ সিস্টেমের মাধ্যমে ব্রাজিল বা ফ্রান্সের মতো শক্তিশালী দলের পাশাপাশি কুরাসাও বা কেপ ভার্দের মতো নতুন দলগুলোকেও একই মানের বিশ্লেষণী সুবিধা দেওয়া সম্ভব হবে। পাশাপাশি রেফারি ক্যামেরার ফুটেজ আরও উন্নত ও স্থিতিশীল করতেও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হবে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তিতে চ্যাম্পিয়ন পালোয়ান দল
বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশনের ব্যবস্থাপনায় সোমবার জাতীয় রোলার স্কেটিং কমপ্লেক্সে আয়োজিত দিনব্যাপী ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তি প্রতিযোগিতা-২০২৬’ এ চ্যাম্পিয়ন হয়েছে ঢাকার পালোয়ান দল। রানার্স আপ হয়েছে অদম্য বীর দল এবং ২য় রানার্স আপ হয়েছে দুর্বার যোদ্ধা দল। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো: মাহবুব উল আলম।  এসময় আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আ স ম রিদওয়ানুল রহমান, সাধারণ সম্পাদক এম আর আলী ফাহিম, সিনিয়র সহ-সভাপতি হাসানুজ্জামান খান বাবলু, সহ-সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মাজহারুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আব্দুল মবিন ফাইটার সহ অন্যান্যরা। এর আগে কুস্তি খেলার রেফারিদের মান উন্নয়নের লক্ষ্যে ফেডারেশনের ব্যবস্থাপনায় ৯-১১ অক্টোবর পর্যন্ত আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় রেসলিং রেফারি’স ট্রেনিং কোর্সে অংশ গ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন প্রধান অতিথি। এ কোর্সে বিভিন্ন জেলা, সংস্থা থেকে ২৭ জন পুরুষ এবং ৯ জন মহিলাসহ মোট ৩৬ জন রেফারি অংশ গ্রহন করে। রেফারি’স ট্রেনিং কোর্স পরিচালনা করেন জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত ক্রীড়াবিদ ও কোচ হাজী আশরাফ আলী, তামজীদ রহমান, মিজানুর রহমান (বাংলাদেশ পুলিশ) এবং মিজানুর রহমান (বিজিবি)। আরটিভি/এসআর
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তিতে চ্যাম্পিয়ন পালোয়ান দল
শুভ জন্মদিন লিটন দাস
বাংলাদেশ ক্রিকেটের অন্যতম স্টাইলিশ ও নির্ভরযোগ্য ব্যাটসম্যান লিটন কুমার দাসের আজ জন্মদিন। ১৯৯৪ সালের আজকের এই দিনে দিনাজপুরে জন্মগ্রহণ করা এই তারকা ক্রিকেটার আজ ৩১ বছরে পা দিলেন। নান্দনিক ব্যাটিং শৈলী আর দুর্দান্ত উইকেটকিপিং দিয়ে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বাংলাদেশ ক্রিকেটের এক অপরিহার্য অংশ হিসেবে। ডানহাতি এই ওপেনার আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন ২০১৫ সালে।  অভিষেকের পর থেকেই তার দৃষ্টিনন্দন সব শট ক্রিকেটপ্রেমীদের মন জয় করে নিয়েছে। ক্যারিয়ারের শুরুতে ধারাবাহিকতার কিছুটা অভাব থাকলেও সময়ের সাথে সাথে নিজেকে পরিণত করেছেন দলের অন্যতম সেরা পারফর্মার হিসেবে।  তিন ফরম্যাটেই বাংলাদেশের হয়ে অসংখ্য ম্যাচজয়ী ইনিংস খেলেছেন তিনি। বর্তমানে লিটন দাস বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন। তার নেতৃত্বে দল সাম্প্রতিক সময়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সাফল্য পেয়েছে।  এছাড়াও, টেস্ট এবং ওয়ানডে ফরম্যাটেও তিনি দলের সিনিয়র সদস্য ও সহ-অধিনায়কের দায়িত্বে রয়েছেন। উইকেটের পেছনে তার বিশ্বস্ততা এবং ব্যাটিংয়ে তার আগ্রাসী অথচ ক্লাসিকাল ধরন তাকে বিশ্ব ক্রিকেটে একটি বিশেষ পরিচিতি এনে দিয়েছে। ক্রিকেট মাঠে তার অর্জনের তালিকা বেশ লম্বা। বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে দ্রুততম ১০০০ রানের মাইলফলক স্পর্শ করা ব্যাটসম্যানদের মধ্যে তিনি অন্যতম। এছাড়াও, তার ঝুলিতে রয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে একাধিক সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি। আরটিভি/এসআর
শুভ জন্মদিন লিটন দাস
আরও পড়ুন
ঘরের মাঠে তুরস্ককে হারাল ইতালি
ফিফার নতুন র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ব্রাজিল, আর্জেন্টিনা কোথায়?
ফারহানের অভিষেক, একাদশে ৭ পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ
ফিলিস্তিনি শিশুদের মুখে হাসি ফোটাতে ফিফার অভিনব উদ্যোগ