images

খেলা / ক্রিকেট

রাজশাহীকে হারিয়ে সিংহাসন মজবুত করল চট্টগ্রাম

শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬ , ০৫:৩৮ পিএম

চলমান বিপিএলের শুরুতে সবচেয়ে দুর্বল দল ভাবা হচ্ছিল চট্টগ্রাম রয়্যালসকে। কিন্তু বিসিবি দায়িত্ব নেওয়ার পর বদলে গেছে চিত্র। টুর্নামেন্টে রীতিমতো উড়ছে বিসিবির মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিটি। সপ্তম ম্যাচে সিলেটকে ২ উইকেটে হারিয়ে সিংহাসন মজমুত করেছে চট্টগ্রাম।

শুক্রবার (৯ জানুয়ারি) আগে ব্যাট করতে নেমে চট্টগ্রামকে মাত্র ১২৯ রানের সহজ লক্ষ্য দিয়েছিল রাজশাহী। জবাব দিতে নেমে ২ উইকেট হাতে থাকতেই জয় তুলে নিয়েছে চট্টগ্রাম। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান আরও দৃঢ় করল ৭ ম্যাচ খেলে পাঁচটিতেই জেতা বন্দরনগরীর দলটি।

আরও পড়ুন
LITy

আমি বাংলাদেশের দালাল, ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না: বিসিবি পরিচালক

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে চট্টগ্রাম শুরুতেই খেই হারিয়ে ফেলে। অ্যাডাম রসিংটন দুই অঙ্কে গেলেও নাঈম শেখ, মাহমুদুল হাসান জয় ফেরেন এক অঙ্কে। সাদমান ইসলাম তো হয়েছেন গোল্ডেন ডাকের শিকার। শেখ মেহেদী ২৫ বলে ২৮ রানের অধিনায়কোচিত ইনিংস খেলে বিদায় নিলে দলের দায়িত্ব নেন হাসান নওয়াজ ও আসিফ আলী।

1fc350f0-f7f0-4f48-accb-6ad88fcbc7c1

এই দুজনের ব্যাটে চাপের মুখে ম্যাচে টিকে থাকে চট্টগ্রাম, শেষপর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে। আসিফ ২৫ বলে ২৭ রান করে বিদায় নিলে নওয়াজ দলের হাল ধরেন। ৩৬ বলে ৩৫ রানে অপরাজিত থেকে শেষ বলে তিনি নিশ্চিত করেন দলের জয়।

এর আগে ব্যাট করতে নেমে ভালো শুরু পেয়েছিল রাজশাহী। তবে চতুর্থ ওভারে মোহাম্মদ ওয়াসিমকে হারিয়েই বিপর্যয়ের শুরু। নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিমরা সুবিধা করতে পারেননি। দলের পক্ষে কেউই বিশের ঘর স্পর্শ করতে পারেননি।

783187c4-929d-42fa-9188-39b218ac5f6c

দলের পক্ষে সর্বোচ্চ ১৯ রান আসে মোহাম্মদ ওয়াসিম ও এসএম মেহরবের ব্যাট থেকে। মুশফিকুর রহিম, রায়ান বার্লরা দুই অঙ্কে গেলেও থিতু হতে পারেননি। প্রথমবার একাদশে সুযোগ পাওয়া আকবর আলী ১৬ বলে করেন ১৭ রান। এতে ১২৮ রানের লড়াকু পুঁজি পায় রাজশাহী।

আরটিভি/এসআর