ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

আমি বাংলাদেশের দালাল, ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না: বিসিবি পরিচালক

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ০৬:০৪ পিএম
আমি বাংলাদেশের দালাল, ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না: বিসিবি পরিচালক। ছবি: সংগৃহীত

ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক ক্রিকেটার তামিম ইকবাল। এরপরই তাকে ভারতীয় দালাল তকমা দিয়েছেন বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম। যা নিয়ে সমালোচনার ঝড় বয়ছে ক্রিকেটঙ্গনে। তবে এই মন্তব্য নিয়ে ক্ষমা চাইবেন বলে জানিয়ে দিয়েছেন এই পরিচালক।

শুক্রবার (৯ জানুয়ারি) দেশের ক্রিকেট ভিত্তিক একটি গণমাধ্যমকে এই কথা জানিয়েছেন এম নাজমুল ইসলাম।

তিনি জানান, এখন শব্দটা যদি আমি ইংরেজিতে বলতাম মনে হয় এভাবে হতো না। এখন আপনি যদি জিজ্ঞেস করেন আমাকে আমি বলব আমি নিজেও তো একজন দালাল। পার্থক্য হচ্ছে আমি বাংলাদেশের দালালি করছি। এখন দালালের ইংরেজি এজেন্ট বললে মনে হয় সুন্দর শোনা যায় তাই না। বাংলা শব্দ শুনতে একটু খারাপ লাগে মনে হয়।

আরও পড়ুন

তামিমের কাছে ক্ষমা চাওয়া প্রসঙ্গে এই পরিচালক বলেন, এখানে ক্ষমা চাওয়ার প্রশ্ন আসেই না। কারণ, হচ্ছে আমি দেশের প্রতিফলন, দেশের মানুষের প্রতিফলন আমি মনে করছি এটাই দেশের গণমানুষের প্রতিফলন। এখানে এটা নিয়ে কোনো অন্য চিন্তা করার প্রশ্নই আসে না।

এদিকে সমালোচনার মাঝেই নতুন পোস্টে করেছেন নাজমুল। তিনি বলেন, নিজের ফেসবুক আইডিতে নাজমুল ইসলাম লিখেছেন, মোস্তাফিজ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট দল যখন ভারতে নিরাপত্তা ঝুঁকিতে, মাননীয় ক্রীড়া ‍উপদেষ্টা বিষয়টা আন্দাজ করতে পেরে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচসমূহ ভারত থেকে শ্রীলঙ্কায় স্থানান্তরে বিসিবির সঙ্গে আলোচনা করতে বলেছেন।

তিনি বলেন, মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা পর্যন্ত সমর্থন করেছেন ক্রীড়া উপদেষ্টার সিদ্ধান্তকে। এমন এক পরিস্থিতিতে দেশের জনগণের সেন্টিমেন্টের বাইরে গিয়ে ভারতীয়দের হয়ে ব্যাট করেছেন আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের জার্সিতে ১৫ হাজার রান করা এক লেজেন্ডারি ক্রিকেটার। এটা আমার ব্যক্তিগত অভিমত। প্লিজ, এই মন্তব্যকে অন্যভাবে নেবেন না।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অস্ট্রেলিয়া সফর শেষ ইংলিশ অলরাউন্ডার জ্যাকসের
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের বাকি অংশ থেকে ছিটকে গেলেন ইংল্যান্ডের অলরাউন্ডার ও সহ-অধিনায়ক উইল জ্যাকস। ডান হাতের আঙুলে গুরুতর চোট পাওয়ায় তার অস্ট্রেলিয়া সফরও শেষ হয়ে গেছে।
অস্ট্রেলিয়া সফর শেষ ইংলিশ অলরাউন্ডার জ্যাকসের
দুই গোলে পিছিয়ে থেকেও ভিয়ারিয়ালকে হারাল বার্সেলোনা
দুই গোলে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তনে ভিয়ারিয়ালকে ৩-২ গোলে হারিয়েছে বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে মাত্র ১০ মিনিটের ব্যবধানে তিন গোল করে জয় নিশ্চিত করে হান্সি ফ্লিকের শিষ্যরা।
দুই গোলে পিছিয়ে থেকেও ভিয়ারিয়ালকে হারাল বার্সেলোনা
লিভারপুলের কাছে বিধ্বস্ত ম্যানইউ, পচেত্তিনোর দুঃস্বপ্নের শুরু
কোচ পরিবর্তনেও ভাগ্য বদলাল না ম্যানচেস্টার ইউনাইটেডের। নতুন কোচ মাউরিসিও পচেত্তিনোর অধীনে প্রথম ম্যাচেই লিভারপুলের কাছে ৪-০ গোলের বড় ব্যবধানে হেরেছে রেড ডেভিলরা।
লিভারপুলের কাছে বিধ্বস্ত ম্যানইউ, পচেত্তিনোর দুঃস্বপ্নের শুরু
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিপক্ষ ফুটবলারের মুখে বল দিয়ে আঘাত, সমালোচনায় ভাসছেন মেসি
এমএলএস প্লে-অফে কলম্বাস ক্রুর বিপক্ষে ৩-০ গোলে পরাজয়ের ম্যাচে নিজের মেজাজ ধরে রাখতে পারেননি লিওনেল মেসি। ম্যাচ চলাকালীন গঞ্জালো তাপিয়ার মুখে বল ছুঁড়ে মেরে সমালোচনায় ভাসছেন তিনি। সেই সঙ্গে লাল কার্ড দেখানো উচিত ছিল কি না, তা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। শনিবার (২১ নভেম্বর) প্রথমার্ধের শেষদিকে মায়ামি যখন ১-০ গোলে পিছিয়ে এবং ১০ জনের দলে পরিণত হয়েছে, ঠিক তখনই তাপিয়ার দিকে বল ছুঁড়ে মারেন মেসি। রেফারি অ্যা-লেন চাপমান দুই খেলোয়াড়কেই হলুদ কার্ড দেখান।  তবে ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে কলম্বাস কোচ লরেন্ট কোর্টোয়া দাবি করেন, মেসির ক্ষেত্রে শাস্তিটা বেশ নমনীয় ছিল। কোর্টোয়া বলেন, সবাই জানে যে তিনি হলুদ কার্ডের চেয়ে বেশি শাস্তির যোগ্য ছিলেন। এটি সত্যিই খুব দুঃখজনক। অবশ্য নিজের সিদ্ধান্তের পক্ষে সাফাই গেয়েছেন রেফারি চ্যাপম্যান। তিনি জানান, বল ছুঁড়ে মারার ক্ষেত্রে ব্যবহৃত বল প্রয়োগ সামান্য ছিল এবং ঘটনাটি ‘ভায়োলেন্ট কন্ডাক্ট’ বা সহিংস আচরণের পর্যায়ে পড়েনি। ব্যবহৃত বল প্রয়োগ ছিল নগণ্য, এবং অপরাধটি সহিংস আচরণের মাত্রায় পৌঁছায়নি। এর আগে শুরুতেই পেনাল্টি হজম করে চাপে পড়ে মায়ামি; পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন তাপিয়া। বিরতির পরপরই ব্যবধান দ্বিগুণ করেন তাহা হ্যাব্রোন। এরপর নিজের জোড়া গোল পূর্ণ করে কলম্বাসের ৩-০ গোলের জয় নিশ্চিত করেন তাপিয়া। এই হারে প্লে-অফ থেকে বাদ পড়ার শঙ্কায় পড়েছে ইন্টার মায়ামি। আগামী শুক্রবার ওহাইওতে অনুষ্ঠিতব্য দ্বিতীয় ম্যাচে জিতলেই মেসি ও তার দলকে প্লে-অফ থেকে বিদায় করে দিতে পারবে কলম্বাস। আরটিভি/এসআর
প্রতিপক্ষ ফুটবলারের মুখে বল দিয়ে আঘাত, সমালোচনায় ভাসছেন মেসি
আরও পড়ুন
বিপিএল ফিক্সিং: অভিযোগ স্বীকার ৭ ক্রিকেটার-কর্মকর্তার
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে চায় বিসিবি
ইংল্যান্ড সফরে আয়ারল্যান্ডের বিপক্ষেও টেস্ট খেলবে বাংলাদেশ
দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা