images

খেলা / ফুটবল

পিএসজির শিরোপার স্বপ্ন ভাঙল প্যারিস এফসি

মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ , ১২:২৮ পিএম

ক্যোপ দে ফ্রান্স ফুটবল টুর্নামেন্ট থেকে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) বিদায় নিয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) রাতে প্যারিসে নিজেদের মাঠে অনুষ্ঠিত ডার্বি ম্যাচে নগর প্রতিদ্বন্দ্বী প্যারিস এফসির কাছে ১-০ গোলে পরাজিত হয় লুই এনরিকের দল।

গত মৌসুমে রেকর্ড ১৬তমবারের মতো এই টুর্নামেন্টের শিরোপা জেতা পিএসজি পুরো ম্যাচ জুড়ে বল দখল ও আক্রমণে আধিপত্য দেখালেও গোলের দেখা পায়নি। ম্যাচের একমাত্র গোলটি করেন প্যারিস এফসির ফরোয়ার্ড জোনাথন ইকোনে, যিনি সাবেক পিএসজি একাডেমির সদস্য। একটি দ্রুত কাউন্টার অ্যাটাকে দারুণ স্প্রিন্ট করে গোলটি আদায় করেন তিনি।

প্যারিস এফসির গোলরক্ষক ওবেদ এনকামবাডিও দুর্দান্ত সেভের মাধ্যমে পিএসজির অনেক সুযোগ আটকান এবং ইনজুরি সময়ে ভিতিনিয়ার দূরপাল্লার শট রক্ষা করে দলের জয় নিশ্চিত করেন।

আরও পড়ুন
mali

শিরোপা জেতানোর প্রতিশ্রুতি দিয়ে অর্থ সংগ্রহ, দরবেশ গ্রেপ্তার

বিবিসির তথ্য অনুযায়ী, ২০১৪ সালের পর প্রথমবার পিএসজি কোপা দে ফ্রান্সের শেষ-৩২ পর্বেই থেকে বাদ পড়ল। গোলদাতা ইকোনে ম্যাচ শেষে বলেন, আমরা অত্যন্ত খুশি। ভালোভাবে রক্ষণ সামলাতে পেরেছি। গোলটি আমার জন্য আনন্দের, আশা করি এটি আমার শেষ গোল নয়।

উল্লেখ্য, চলতি মাসের শুরুতে দুই দল লিগে মুখোমুখি হয়েছিল, যেখানে পিএসজি ২-১ গোলে জয়ী হয়েছিল। এই ফলাফলে পিএসজির শিরোপা জয়ের স্বপ্ন ভেঙে গেল ক্যোপ দে ফ্রান্সে, যা ফ্রেঞ্চ ফুটবলে বড় ধাক্কা হিসেবে ধরা হচ্ছে।

আরটিভি/এসকে