ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

শিরোপা জেতানোর প্রতিশ্রুতি দিয়ে অর্থ সংগ্রহ, দরবেশ গ্রেপ্তার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ১২:২১ পিএম
ছবি: সংগৃহীত

আফ্রিকা কাপ অব নেশনসে কখনো শিরোপা না জেতা মালি এবার শিরোপা জিতবে বলে দাবি করে দেশের বিভিন্ন স্থানে অর্থ সংগ্রহ করেন এক স্বঘোষিত দরবেশ। কিন্তু কোয়ার্টার ফাইনালে পরাজয়ের পর সেই প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় লোকের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং দরবেশকে গ্রেপ্তার করতে হয়।

মালির পুলিশ শনিবার বামাকো থেকে সিনায়োগো নামের ওই ব্যক্তিকে আটক করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি দাবি করতেন যে, তার আধ্যাত্মিক শক্তির মাধ্যমে মালি জাতীয় ফুটবল দল শিরোপা জয় নিশ্চিত করবে। টুর্নামেন্ট শুরুতে ভক্তদের কাছ থেকে অর্থ সংগ্রহের বিনিময়ে তিনি এ প্রতিশ্রুতি দিয়েছিলেন।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, সিনায়োগো প্রায় ২ কোটি ২০ লাখ সিএফএ ফ্রাঁ (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৮ লাখ টাকা) অনুদান হিসেবে পেয়েছিলেন। দলের গ্রুপ পর্বের সফল পারফরম্যান্সের পর সেরা আটে জায়গা করে নিলেও, কোয়ার্টার-ফাইনালে সেনেগালের কাছে ১-০ গোলে হারা মালের আশা ভেঙে যায়।

মালি ফুটবল সমর্থকরা বামাকোতে তার বাড়ির সামনে জড়ো হয়ে প্রতিবাদ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। মালিতে ‘চারলাটানিজম’ বা ভণ্ডামি আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হয়। যদিও টুর্নামেন্ট চলাকালীন তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

আরও পড়ুন

পরবর্তীতে প্রতিশ্রুতি ভঙ্গ ও প্রতারণার অভিযোগে তাকে মালির সাইবার অপরাধ ইউনিটে হেফাজতে রাখা হয়েছে। পুলিশ তার বিরুদ্ধে আনুষ্ঠানিক মামলা করেছে।

মালির এই ঘটনায় দেশের মানুষের মাঝে হতাশা ও অসন্তোষ দেখা দিয়েছে, যারা বিশ্বাস করেছিলেন আধ্যাত্মিক শক্তির মাধ্যমে দল শিরোপা জিতবে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশ সিরিজের জন্য দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।
বাংলাদেশ সিরিজের জন্য দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা
রবি বোলার হান্টে সেরা ২১ প্রতিভা, বিশেষ সম্মাননা পেল দুই খুদে স্পিনার
দীর্ঘ আট বছর পর আবারও দেশজুড়ে আয়োজিত ‘রবি বোলার হান্ট’-এর সফল সমাপ্তি হয়েছে। ২৫ হাজারের বেশি প্রতিযোগীকে পেছনে ফেলে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন ২১ জন উদীয়মান বোলার।
রবি বোলার হান্টে সেরা ২১ প্রতিভা, বিশেষ সম্মাননা পেল দুই খুদে স্পিনার
যে কারণে মেসির বাম পা চান হ্যারি কেইন
লিওনেল মেসির বাঁ পায়ের জাদুতে মুগ্ধ ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। আর্জেন্টাইন মহাতারকার মতো বাঁ পায়ের অসাধারণ দক্ষতা নিজের মধ্যে থাকলে প্রতিপক্ষের জন্য তাকে থামানো কঠিন হয়ে পড়ত বলে মনে করেন বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকার।
যে কারণে মেসির বাম পা চান হ্যারি কেইন
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন গ্লেন ম্যাক্সওয়েল
অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। এর মধ্য দিয়ে শেষ হলো তার ১৪ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার।
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন গ্লেন ম্যাক্সওয়েল
বার্সা, ম্যান ইউ ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
বার্সা, ম্যান ইউ ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আরও পড়ুন
নড়াইলে জেলা নারী হ্যান্ডবল লিগ শিরোপা জিতলো ‘ওয়ারী ক্লাব’
আফকন শিরোপা জেতার পর সরকার থেকে জমি পেল সেনেগাল ফুটবল দল