মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ , ০১:১১ পিএম
নারীদের আইপিএল চলাকালীন আগামী ১৪ ও ১৫ জানুয়ারি দুটি ম্যাচ দর্শকশূন্য স্টেডিয়ামে আয়োজন করা হবে। কারণ, ১৫ জানুয়ারি মুম্বইয়ে বৃহন্মুম্বই পৌরসভার (বিএমসি) নির্বাচন হওয়ার কারণে নিরাপত্তা কঠোর করার প্রয়োজন রয়েছে। নির্বাচনের দিন ও তার আগের দিন মুম্বইয়ের ডিওয়াই পটেল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ইউপি ওয়ারিয়র্স বনাম দিল্লি ক্যাপিটালস (১৪ জানুয়ারি) এবং মুম্বাই ইন্ডিয়ান্স বনাম ইউপি ওয়ারিয়র্স (১৫ জানুয়ারি) ম্যাচগুলো।
পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা প্রদান করতে না পারায়, দর্শকদের স্টেডিয়ামে উপস্থিত থাকার অনুমতি দেওয়া হয়নি। এর ফলে, দিল্লির অধিনায়ক জেমাইমা রদ্রিগেজ ও মুম্বাই অধিনায়ক হারমনপ্রীত কৌরের খেলা দর্শকশূন্য স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। পুলিশ এই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিসিসিআইকে জানানো হয়েছে এবং তার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়াও, ১৬ জানুয়ারি ভোটের গণনা হওয়ার কারণে ওই দিনও টিকিট বিক্রি আপাতত বন্ধ রাখা হয়েছে। ১৬ তারিখে দর্শকশূন্য ম্যাচ হবে কি না তা এখনো নিশ্চিত নয়। তবে ১৭ জানুয়ারির টিকিট আগ্রহীদের জন্য পাওয়া যাচ্ছে। নিরাপত্তা এবং শান্তিপূর্ণ নির্বাচন সম্পাদনের লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
আরটিভি/এসকে