ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

অবসরের ঘোষণা দিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ১২:৫৫ পিএম
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের অধিনায়ক অ্যালিসা হিলি অবসরের ঘোষণা দিয়েছেন। ভারত দলের বিপক্ষে আগামী ফেব্রুয়ারি-মার্চে ঘরের মাঠে অনুষ্ঠিত পূর্ণাঙ্গ সিরিজ শেষে তিনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন।

২০১০ সালের ফেব্রুয়ারিতে মাত্র ১৯ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় হিলির। দীর্ঘ ১৫ বছরের ক্যারিয়ারে তিনি ওয়ানডে ফরম্যাটে সাড়ে ৩ হাজার এবং টি-টোয়েন্টিতে ৩ হাজার ৫৪ রান সংগ্রহ করেছেন। টি-টোয়েন্টিতে তার ১৪৮* রানের ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস দেশের মধ্যে রেকর্ড হিসেবে বিবেচিত হয়।

উইলো টক পডকাস্টে হিলি জানিয়েছেন, গত কয়েক বছর শারীরিকের চেয়ে মানসিকভাবে বেশি ক্লান্ত ছিলেন। চোটের পাশাপাশি মানসিক শক্তিও কমে আসার কারণে তিনি অবসরের সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি বলেছিলেন, আমি সবসময়ই প্রতিদ্বন্দ্বিতা করতে ও জিততে চেয়েছি, তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেটা কিছুটা কমেছে।

আরও পড়ুন

ভারতের বিপক্ষে টেস্ট ওয়ানডে সিরিজে অংশ নেবেন হিলি, তবে টি-টোয়েন্টি সিরিজে থাকবেন না। ৬ থেকে ৯ মার্চ পার্থে অনুষ্ঠিতব্য দিন-রাতের টেস্ট ম্যাচটি হবে তার ১১তম ও শেষ টেস্ট, যা দিয়ে তিনি ক্যারিয়ার সমাপ্ত করবেন।

হিলির অবসরের পর ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া নতুন অধিনায়কের নেতৃত্বে খেলবে। ক্যারিয়ারে তিনি ছয়টি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং দুইটি ওয়ানডে বিশ্বকাপ জিতেছেন। ২০১৮ ও ২০১৯ সালে তিনি আইসিসি নারী টি-টোয়েন্টি বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসির গড়া দুটি রেকর্ড ভেঙেছেন কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ড। রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা এমবাপে টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ১০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন।
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
পোর্টসমাউথের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ছেন বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী। ফলে ইংলিশ চ্যাম্পিয়নশিপে শনিবার ব্রিস্টল সিটির বিপক্ষে শেফিল্ড ইউনাইটেডের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না তিনি।
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের (বিবিএল) ১৬তম আসরের জন্য বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে ধরে রেখেছে হোবার্ট হারিকেন্স। গত মৌসুমে অভিষেকেই দলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার পর এবারও হোবার্টের জার্সিতে দেখা যাবে তাকে।
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের পর এবার পরবর্তী ফিফা আন্তর্জাতিক বিরতির প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। আসন্ন বিরতিতে ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলতে পারে বিশ্বচ্যাম্পিয়নরা।
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুমে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। ঘরের মাঠে এই জয়ে টানা তৃতীয়বারের মতো প্লে-অফ নিশ্চিত করেছে লিওনেল মেসির দল।
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
আরও পড়ুন
অস্ট্রেলিয়ার মাটিতে হোয়াইটওয়াশ বাংলাদেশ নারী দল
অস্ট্রেলিয়ার উপকূলে বিরল হ্যামারহেড হাঙরের দল, ড্রোনে মিলল নতুন তথ্য
রেকর্ড গড়েও সিরিজ জিততে পারল না বাংলাদেশ
অস্ট্রেলিয়ার কাছে ৭ উইকেটে হেরে সিরিজ শুরু বাংলাদেশের