images

খেলা / ক্রিকেট

সিলেটকে ফাইনালে তুলতে ঢাকায় বিলিংস

সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ , ০৬:২৮ পিএম

চলমান বিপিএলে প্লে-অফ নিশ্চিত করেছে সিলেট টাইটান্স। আর এই পর্বকে সামনে রেখে ইংল্যান্ডের মারকুটে ব্যাটার স্যাম বিলিংসকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। ইতোমধ্যে ঢাকায় এসে পৌঁছেছেন এই ইংলিশ ক্রিকেটার।

সোমবার (১৯ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে এই সিলেট টাইটান্স।

আরও পড়ুন
bd_20251105_163939128

বাংলাদেশ ভারতে না গেলে বিশ্বকাপ খেলার সুযোগ পাবে যে দেশ

চলমান বিপিএলে চতুর্থ দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে সিলেট টাইটান্স। যেখানে কঠিন পরীক্ষা দিতে হবে তাদের। ফাইনালে উঠতে এলিমিনেটর ও সেমিফাইনাল দুই ম্যাচেই জিততে হবে সিলেট। এই দুই ম্যাচকে সামনে রেখে এবার স্যাম বিলিংসকে উড়িয়ে এনেছে ফ্র্যাঞ্চাইজিটি।

এর আগে ইংলিশ তারকা পেসার ক্রিস ওকসকে দলে ভিড়িয়েছে তারা। মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামের আউটার স্টেডিয়ামের নেটে গতকাল বিকেলে ঘাম ঝড়িয়েছেন ইংলিশ এই তারকা।

এদিকে আগে থেকেই এই দলের সঙ্গে আছেন মঈন আলী এবং ইথান ব্রুকস। ওকস যোগ দিয়েছেন ইতোমধ্যে। বিলিংসের আসাও নিশ্চিত। জানা গেছে, ফিল সল্টের সঙ্গেও আলোচনা চালিয়ে যাচ্ছে সিলেট।

আরটিভি/এসআর