বাংলাদেশ ভারতে না গেলে বিশ্বকাপ খেলার সুযোগ পাবে যে দেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ , ০৪:১৯ পিএম


বাংলাদেশ ভারতে না গেলে বিশ্বকাপ খেলার সুযোগ পাবে যে দেশ
বাংলাদেশ ভারতে না গেলে বিশ্বকাপ খেলার সুযোগ পাবে যে দেশ। ছবি: সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই সঙ্গে ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে আনার জন্য দাবি তুলেছে বিসিবি। কিন্তু এই দাবি মানেনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

বিজ্ঞাপন

তারা বাংলাদেশকে জানিয়েছে, আগামী মাসে টি-টুয়েন্টি বিশ্বকাপের ম্যাচ ভারতে খেলতে হবে, নয়তো টুর্নামেন্ট থেকে বাদ পড়ার ঝুঁকি নিতে হবে। আর এই জন্য বুধবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছে আইসিসি।

সোমবার (১৯ জানুয়ারি) এই তথ্য প্রকাশ করেছে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো এবং অন্যান্য ভারতীয় গণমাধ্যম।

বিজ্ঞাপন
আরও পড়ুন

এদিকে আইসিসি সূত্র এএফপিকে জানিয়েছে, বাংলাদেশ বিশ্বকাপে না খেললে তাদের জায়গায় বিশ্বকাপে সুযোগ না পাওয়া দলগুলোর মধ্যে সর্বোচ্চ র‍্যাঙ্কিংধারী স্কটল্যান্ডকে নেওয়া হবে।

টি-টুয়েন্টি বিশ্বকাপের দশম আসর আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হবে। গ্রুপ ‘সি’তে বাংলাদেশের সঙ্গে আছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি। বাংলাদেশের ম্যাচগুলো কলকাতা ও মুম্বাইয়ে। আইসিসির সঙ্গে আলোচনায় বাংলাদেশ গ্রুপ ‘বি’-তে থাকা আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ অদলবদল করানোর প্রস্তাব দিয়েছিল।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, গত ৩ জানুয়ারি ভারতের ক্রিকেট বোর্ডের নির্দেশে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স, যা বাংলাদেশে ব্যাপক ক্ষোভের জন্ম দেয়।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission