images

খেলা / ক্রিকেট

রাজশাহীকে ফাইনালে তুলে বড় অঙ্কের বোনাস পেলেন শান্তরা

বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬ , ১২:৫১ পিএম

প্রথম কোয়ালিফায়ারে চট্টগ্রামের কাছে হারলেও সিলেট টাইটান্সকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে রাজশাহী ওয়ারিয়র্স। আর সাফল্যের জন্য দলের খেলোয়াড় ও স্টাফদেরকে ২৫ লাখ টাকার বোনাস দিয়েছে ফ্র্যাঞ্চাইজি।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এক বিবৃতিতে বোনাসের খবর জানিয়েছে রাজশাহী।

এদিকে, গতকাল মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিলেট টাইটান্সকে ১২ রানে হারিয়ে ফাইনালে উঠেছে রাজশাহী। টানিটান উত্তেজনার ম্যাচে শুরুতে ব্যাট করে ১৬৫ রান করে রাজশাহী। জবাব দিতে নেমে ১৫৩ রানে থামে সিলেট।

আরও পড়ুন
LITy

সিলেটের এক ক্রিকেটারের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ ফাহিমের

ম্যাচে রাজশাহীর জয়ের নায়ক ছিলেন বিনুরা ফার্নান্দো। বাঁহাতি এই পেসার ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে নেন ৪টি উইকেট। ব্যাট হাতে রাজশাহীর হয়ে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন কেইন উইলিয়ামসন। ৩৮ বলে অপরাজিত ৪৫ রানের ইনিংস খেলেন ওইদিনই সকালে দেশে পা রাখা এই কিউই ব্যাটার। 

এ ছাড়া তানজিদ হাসান তামিম ১৫ বলে ৩২ এবং জেমস নিশাম ২৬ বলে ঝোড়ো ৪৪ রান করেন, যা রাজশাহীর স্কোর ১৬৫ পর্যন্ত নিয়ে যেতে বড় ভূমিকা রাখে।

সিলেটের পক্ষে পারভেজ হোসেন ইমন ৪৮ রান এবং স্যাম বিলিংস ৩৭ রান করলেও শেষ পর্যন্ত দলকে জয়ের বন্দরে পৌঁছাতে পারেননি। শুরুতে দ্রুত উইকেট হারানো এবং মাঝের ওভারগুলোতে বিনুরা ফার্নান্দোর আঘাতেই ম্যাচ হাতছাড়া হয়ে যায় সিলেটের।
 
আরটিভি/এসআর