ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

সিলেটের এক ক্রিকেটারের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ ফাহিমের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ১১:২৮ এএম
সিলেটের এক ক্রিকেটারের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ ফাহিমের। ছবি: সংগৃহীত

বিপিএলের শুরুতে হোঁচট খেলেও দারুণ সম্ভাবনা জাগিয়ে বিপিএলের ফাইনাল খেলার দ্বারপ্রান্তে ছিল সিলেট টাইটান্স। তবে দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজশাহী ওয়ারিয়র্সের কাছে হেরে বিদায় নিতে হয়েছে তাদের। এরপরই দলের এক ক্রিকেটারের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ তুলেছেন ফ্র্যাঞ্চাইজিটির সাবেক উপদেষ্টা ফাহিম আল চৌধুরী।

বুধবার (২১ জানুয়ারি) রাজশাহীর বিপক্ষে হারের পর ম্যাচ শেষে কাঁদতে কাঁদতে সিলেট টাইটান্সের উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ফাহিম।

পরবর্তীতে এক ফেসবুক লাইভে তিনি সন্দেহজনক পারফরম্যান্সের অভিযোগ তোলেন। তার কাছে প্রমাণ আছে দাবি করে এই ঘটনার শেষ দেখে ছাড়বেন বলেও মন্তব্য করেছেন সিলেটের এই ব্যবসায়ী।

আরও পড়ুন

ফাহিম চৌধুরী বলেন, আপনাদের জন্য একটা শকিং নিউজ নিয়ে এসেছি। আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানাচ্ছি। আজকের ম্যাচটি আমাদের কাছে ভীষণভাবে কলুষিত হয়েছে। আমার কাছে নির্ভরযোগ্য তথ্য-প্রমাণাদি এসেছে যে, ম্যাচের ভেতরে থাকা একজন ব্যক্তি নিজেকে বিক্রি করেছে।

তিনি বলেন, সে আমাদের সঙ্গে মিথ্যা বলেছে। সিলেটের সঙ্গে বিশ্বাসঘাতকতা এবং প্রতারণা করেছে। সবচেয়ে বড় কথা হলো সিলেটের মানুষের আবেগের সাথে সে নিষ্ঠুরভাবে বেইমানি করেছে।

এই ঘটনায় তদন্তের ঘোষণা দিয়ে ফাহিম বলেন, ‘এর কোনো দরকারই ছিল না। চাইলেই আমাকে বলতে পারত, তার কত টাকা প্রয়োজন তা দেওয়া হয়ে যেত। এই ঘটনা আমাকে ভেঙে দিয়েছে। এই ঘটনা আমি এখানেই থামতে দিব না। বিষয়টি গভীরভাবে তদন্ত করা হবে এবং দায়ীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

‘আজকের হার ছিল বেইমানের সঙ্গে হার। এই হার হার ছিল না। এটা পুরোটাই কম্প্রোমাইজ। ফিক্সিং ছিল। বেইমানি করা হয়েছে সিলেটের সঙ্গে। তবে মানুষটা ভুল জায়গায় হাত দিয়ে দিয়েছে। সিলেটের আবেগের জায়গায় হাত দিয়ে দিয়েছে।’

যদিও অভিযুক্ত ক্রিকেটারের পরিচয় নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানাননি সিলেট টাইটান্সের সদ্য সাবেক এই উপদেষ্টা। তবে দলে থাকা কোনো একজনের দিকে আঙুল তার। চলমান বিপিএলে এর আগেও ফাহিম চৌধুরী একাধিকবার বেফাঁস মন্তব্যের জন্য আলোচনা-সমালোচনার কেন্দ্রে এসেছিলেন। এবার তুললেন বিস্ফোরক অভিযোগ।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তিতে চ্যাম্পিয়ন পালোয়ান দল
বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশনের ব্যবস্থাপনায় সোমবার জাতীয় রোলার স্কেটিং কমপ্লেক্সে আয়োজিত দিনব্যাপী ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তি প্রতিযোগিতা-২০২৬’ এ চ্যাম্পিয়ন হয়েছে ঢাকার পালোয়ান দল। রানার্স আপ হয়েছে অদম্য বীর দল এবং ২য় রানার্স আপ হয়েছে দুর্বার যোদ্ধা দল। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো: মাহবুব উল আলম।  এসময় আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আ স ম রিদওয়ানুল রহমান, সাধারণ সম্পাদক এম আর আলী ফাহিম, সিনিয়র সহ-সভাপতি হাসানুজ্জামান খান বাবলু, সহ-সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মাজহারুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আব্দুল মবিন ফাইটার সহ অন্যান্যরা। এর আগে কুস্তি খেলার রেফারিদের মান উন্নয়নের লক্ষ্যে ফেডারেশনের ব্যবস্থাপনায় ৯-১১ অক্টোবর পর্যন্ত আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় রেসলিং রেফারি’স ট্রেনিং কোর্সে অংশ গ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন প্রধান অতিথি। এ কোর্সে বিভিন্ন জেলা, সংস্থা থেকে ২৭ জন পুরুষ এবং ৯ জন মহিলাসহ মোট ৩৬ জন রেফারি অংশ গ্রহন করে। রেফারি’স ট্রেনিং কোর্স পরিচালনা করেন জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত ক্রীড়াবিদ ও কোচ হাজী আশরাফ আলী, তামজীদ রহমান, মিজানুর রহমান (বাংলাদেশ পুলিশ) এবং মিজানুর রহমান (বিজিবি)। আরটিভি/এসআর
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তিতে চ্যাম্পিয়ন পালোয়ান দল
আরও পড়ুন
বিপিএলে দুর্নীতির অভিযোগ, আরও ২ জনকে নিষিদ্ধ করল বিসিবি
বিপিএলের ৯০০ পৃষ্ঠার রিপোর্টে চাঞ্চল্য, ৯ ক্রিকেটারকে নিয়ে অবস্থান পরিষ্কার
বিপিএল বাদেই ৩০-৩৫ লাখ টাকা পাচ্ছেন ক্রিকেটাররা
বিপিএল কাণ্ডে নিজেকে নির্দোষ দাবি এনসিপি নেতা রাকিবুলের