শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬ , ০৬:০৫ পিএম
বিপিএলের আসর শুরু আগে দলগুলো অধিনায়কদের ফটোসেশন করার রীতি অনেকপুরনো। কিন্তু এবারের আসরে দেখা গেছে ব্যতিক্রম কিছু। টুর্নামেন্টের ফাইনালের দিন সামনে আনা হয়েছ বিপিএলের ১২তম আসরের ট্রফি।
শুক্রবার (২২ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিকেল ৪টায় জমকালো আয়োজনে উন্মোচন করা হয় বিপিএলের ট্রফি। লাল কাপড়ে মোড়ানো ট্রফিটি হেলিকপ্টার থেকে মাঠে নামান যুব বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক আকবর আলী এবং জাতীয় নারী দলের সাবেক অধিনায়ক সালমা খাতুন। এরপর মাঠের মাঝখানে একটি বিশেষ ট্রফি কেসে রাখা হয় হীরকখচিত ট্রফিটি। দুই ফাইনালিস্ট দলের অধিনায়ক ট্রফির দুই পাশে দাঁড়িয়ে ফটোসেশনে অংশ নেন।
এত দিন দেরি করায় অনেকের মনে প্রশ্ন জেগেছে, কেন এত দেরি হলো ট্রফি তৈরি করতে এবং কি আছে। আসুন জেনে নেওয়া যাক বিপিএলের ট্রফির ভিতরের রহস্য।
হীরাখচিত ট্রফির মূল আকর্ষণ
মূল্য: ২৫,০০০ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৫ লাখ টাকা)।
প্রধান উপাদান: উচ্চমানের স্টার্লিং সিলভার এবং তার ওপর ১৮ ক্যারেট স্বর্ণের প্রলেপ।
পাথরের কারুকাজ: ট্রফির লোগো ও কাঠামোতে বসানো হয়েছে কয়েকশ ক্ষুদ্র কাট ডায়মন্ড (হীরা), যা কৃত্রিম আলোতে উজ্জ্বল প্রতিফলন তৈরি করবে।
নির্মাণকারী দেশ: সংযুক্ত আরব আমিরাত (দুবাই)। আইপিএল ও পিএসএলের ট্রফি তৈরির অভিজ্ঞতাসম্পন্ন প্রতিষ্ঠান এটি তৈরি করেছে।
উল্লেখ্য, বিপিলের ১২তম আসরের ফাইনালে মাঠে নেমেছে চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়ারিয়র্স।
আরটিভি/এসআর/এসকে