ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

বিপিএল ফাইনালে টস জিতে রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠাল চট্টগ্রাম

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ০৫:৩৯ পিএম
ছবি: সংগৃহীত

বিপিএল ফাইনালে টস জিতে চট্টগ্রাম রয়্যালস প্রথমে ফিল্ডিং বেছে নিয়েছে এবং রাজশাহী ওয়্যারিয়র্সকে ব্যাটিংয়ে পাঠিয়েছে। আজ সন্ধ্যা ৬টায় মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই শিরোপা নির্ধারণী ম্যাচ।

চলতি আসরের মধ্যে ফাইনালে থাকা দুটি দল রাজশাহী ও চট্টগ্রাম তিনবার মুখোমুখি হয়েছে। লিগপর্বে তারা এক একটি ম্যাচ জিতেছে। তবে প্লে-অফের প্রথম কোয়ালিফায়ারে চট্টগ্রাম রাজশাহীক হারিয়ে ফাইনালে পৌঁছেছে।

রাজশাহী দ্বিতীয় কোয়ালিফায়ারে সিলেট টাইটান্সকে পরাজিত করে ফাইনালের দ্বিতীয় সুযোগ কাজে লাগিয়েছে। চট্টগ্রাম অধিনায়ক শেখ মেহেদী ফাইনালে শিরোপা জয়ের আশা প্রকাশ করে বলেন, সবাই শিরোপার স্বপ্ন দেখে এবং যেকোনো দল যাদের ওপর থাকবে, তারাই ভালো ক্রিকেট খেলবে। প্রত্যেক ক্রিকেটারের মধ্যে শিরোপা জয়ের ক্ষুধাটা আছে।

তবে তিনি রাজশাহী দলের প্রশংসাও করেছেন এবং বলেছিলেন, রাজশাহী একদম ভারসাম্যপূর্ণ এবং বিপিএলের অন্যতম সেরা দল। তাদের সব বিভাগেই ভালো প্লেয়ার রয়েছে এবং তারা পুরো আসর জুড়েই ভালো পারফরম্যান্স করেছে।

আরও পড়ুন

আজকের ফাইনাল ম্যাচে দুদলই সেরাটা দিয়ে শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে। ক্রিকেটপ্রেমীদের জন্য উত্তেজনাপূর্ণ এই দ্বন্দ্বের অপেক্ষা এখন শুরু।

চট্টগ্রাম একাদশ: মির্জা বেগ, মোহাম্মদ নাঈম, হাসান নওয়াজ, আসিফ আলী, মেহেদী হাসান (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, আমির জামাল, তানভির ইসলাম, শরিফুল ইসলাম, মুকিদুল ইসলাম, জাহিদুজ্জামান।

রাজশাহী একাদশ: সাহিবজাদা ফারহান, তানজিদ হাসান, কেন উইলিয়ামসন, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, এসএম মেহরব, জেমস নিশাম, আব্দুল গাফফঅর সাকলাইন, তানজিম হাসান সাকিব, বিনুরা ফার্নান্ডো, হাসান মুরাদ।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ শুরু ইংল্যান্ডের
টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডেতেও ইংল্যান্ডের দাপট দেখার আশঙ্কা ছিল। তবে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের সহজে ছাড়েনি শ্রীলঙ্কা। নিয়ন্ত্রিত বোলিংয়ে একসময় ইংল্যান্ডকে চাপে ফেললেও ব্যাটিং ব্যর্থতায় শেষ পর্যন্ত ম্যাচ জমাতে পারেনি সফরকারীরা।
জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ শুরু ইংল্যান্ডের
এশিয়ান গেমসসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি। কোথায় কী খেলা আছে তা জানার জন্য খোঁজাখুঁজি করে সময় নষ্ট না করে দেখে নিন এই শিডিউল। আর ঠিক করে ফেলুন কখন কোন খেলায় চোখ রাখবেন।
এশিয়ান গেমসসহ টিভিতে আজকের খেলা
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিকে একটি ‘নিয়ন্ত্রণহীন’ প্রতিষ্ঠান বলে আখ্যা দিয়ে এর সব সদস্যকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের মধ্যে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে।
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে আটকে দিয়েও শেষ পর্যন্ত ২ রানে হারল জাপান। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৫ ওভারে ৩ উইকেটে ৩০ রান তুলতে পারে জাপান। ফলে কোনোমতে জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
আরও পড়ুন
বিপিএলে দুর্নীতির অভিযোগ, আরও ২ জনকে নিষিদ্ধ করল বিসিবি
বিপিএলের ৯০০ পৃষ্ঠার রিপোর্টে চাঞ্চল্য, ৯ ক্রিকেটারকে নিয়ে অবস্থান পরিষ্কার
বিপিএল বাদেই ৩০-৩৫ লাখ টাকা পাচ্ছেন ক্রিকেটাররা
বিপিএল কাণ্ডে নিজেকে নির্দোষ দাবি এনসিপি নেতা রাকিবুলের