images

খেলা / ফুটবল

জানা গেল ২০৩০ বিশ্বকাপের ফাইনালের ভেন্যুর নাম!

বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬ , ১০:১৭ এএম

২০৩০ সালের বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ভেন্যুর নাম চূড়ান্ত হয়ে গেছে। স্পেন, পর্তুগাল ও মরক্কোর যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপের ফাইনাল ম্যাচ হবে স্পেনে। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি রাফায়েল লুজান সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন।

ফাইনালের ভেন্যু নিয়ে মরক্কো ও স্পেনের মধ্যে কিছুদিন ধরে প্রতিদ্বন্দ্বিতা চলছিল। তবে রাফায়েল লুজান স্পষ্ট করে বলেছেন, ফাইনাল ম্যাচ হবে স্পেনেই। যদিও এখনও নির্দিষ্ট স্টেডিয়ামের নাম ঘোষণা করা হয়নি।

স্প্যানিশ গণমাধ্যমের দাবি অনুযায়ী, ফাইনাল ম্যাচ হতে পারে রিয়াল মাদ্রিদের ‘সান্তিয়াগো বার্নাব্যু’ স্টেডিয়ামে অথবা বার্সেলোনার নতুন ‘ক্যাম্প ন্যু’ স্টেডিয়ামে। অপরদিকে, মরক্কো তাদের নির্মাণাধীন ‘হাসান টু’ স্টেডিয়ামে ফাইনাল আয়োজনের পরিকল্পনা করেছিল, যেখানে কাজ শেষ হবে ২০২৮ সালে। এই স্টেডিয়ামের ধারণক্ষমতা হবে ১ লাখ ১৫ হাজার দর্শক, যা বিশ্বের বৃহত্তম ফুটবল স্টেডিয়াম হিসেবে বিবেচিত হবে।

আরও পড়ুন
india-cricket

মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার সাবেক ভারতীয় ক্রিকেটার

২০৩০ বিশ্বকাপটি ফুটবল ইতিহাসের শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে হবে এবং তিনটি মহাদেশে ছড়িয়ে থাকবে। প্রধান আয়োজক হিসেবে থাকছে স্পেন, পর্তুগাল ও মরক্কো। পাশাপাশি লাতিন আমেরিকার উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে উদ্বোধনী ও বিশেষ কিছু ম্যাচ অনুষ্ঠিত হবে। এই আসর ফুটবল বিশ্বকে এক নতুন মহাসমারোহে একত্রিত করবে।


আরটিভি/এসকে