ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার সাবেক ভারতীয় ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ০৯:৫২ এএম
ছবি: সংগৃহীত

ভারতের গুজরাটের ভাদোদরায় মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে তিনটি পার্ক করা গাড়িতে ধাক্কা দেওয়ার অভিযোগে সাবেক ভারতীয় ক্রিকেটার জ্যাকব মার্টিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে, ভারতের হয়ে ১০টি ওয়ানডে ম্যাচ খেলা ৫৩ বছর বয়সি জ্যাকব মার্টিন মঙ্গলবার ভোর আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে আকোটা থানার আওতাধীন পুনিত নগর সোসাইটির কাছে নিজের বিলাসবহুল এসইউভি গাড়ি চালাচ্ছিলেন। অভিযোগ রয়েছে, মদের নেশায় গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে তিনি একটি বাড়ির সামনে পার্ক করা তিনটি গাড়িতে সজোরে ধাক্কা দেন। এতে গাড়িগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার পর ক্ষতিগ্রস্ত গাড়ির মালিক আকোটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর আওতায় বেপরোয়া ও মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে জ্যাকব মার্টিনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় মার্টিন যে গাড়িটি চালাচ্ছিলেন সেটি জব্দ করা হয়েছে। ঘটনাটি নিয়ে বিস্তারিত তদন্ত চলছে।

উল্লেখ্য, জ্যাকব মার্টিন একসময় বরোদা রঞ্জি দলের অধিনায়ক ছিলেন। এর আগেও ২০১১ সালে মানব পাচারের অভিযোগে তাকে দিল্লি পুলিশ গ্রেপ্তার করেছিল বলে জানা যায়।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রোনালদোকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য
পর্তুগাল জাতীয় ফুটবল দলে ক্রিশ্চিয়ানো রোনালদোর ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কোচ জর্জ জেসুসের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এবার রোনালদোর বড় বোন এলমা আভেইরো জানিয়েছেন, জাতীয় দলে ভাইয়ের ফেরার চেয়ে না ফেরার সম্ভাবনাই বেশি।
রোনালদোকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য
১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন পুনম রাউত
দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের নারী দলের সাবেক ব্যাটার পুনম রাউত। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার কথা জানান তিনি।
১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন পুনম রাউত
ম্যাচ পাতানোর অভিযোগে ২৪ বছর নিষিদ্ধ টেনিস খেলোয়াড়
ছয় ম্যাচ পাতানো, আরও ছয় ম্যাচের ফল প্রভাবিত করার চেষ্টা এবং অন্য খেলোয়াড়দের দুর্নীতির চক্রে জড়ানোর অভিযোগে সার্বিয়ার টেনিস খেলোয়াড় স্টেফান মিলিচেভিচকে ২৪ বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক টেনিস ইন্টেগ্রিটি এজেন্সি (আইটিআইএ)।
ম্যাচ পাতানোর অভিযোগে ২৪ বছর নিষিদ্ধ টেনিস খেলোয়াড়
বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে হস্তান্তরের বিতর্কিত পরিকল্পনা নিয়ে ফিফা কাউন্সিলের কাছে ক্ষমা চেয়েছেন সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে: ভিনিসিয়ুস
চার ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ার পর রেফারিদের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র।
কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে: ভিনিসিয়ুস
আরও পড়ুন
ভারত থেকে ১৮ নতুন রেলকোচ পৌঁছাল বাংলাদেশে
বিরোধীরা ‘বাংলাদেশের আদলে’ শাসনব্যবস্থা পরিবর্তনের চেষ্টা করছে: রাজনাথ সিং
১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন পুনম রাউত
ভারতে অসুস্থ মেয়েকে হ্রদে ফেলে পালাল মা, অতঃপর...