images

খেলা / ফুটবল

রোনালদোর ৩৬৩ কোটি টাকার ম্যানশনে যা আছে

বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬ , ০৪:৫৮ পিএম

আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপের পর নিজের বুট জোড়া তুলে রাখার পরিকল্পনা রয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর। সেই সঙ্গে প্রেমিকা জর্জিনা রদ্রিগেজের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসবেন তিনি। ধারণা করা হচ্ছে, অবসরের পর ৩৬৩ কোটি টাকার ম্যানশনকে রিটায়ার্ড হোম বানাবেন রোনালদো।

অনেকের মনেই প্রশ্ন রয়েছে রোনালদোর ৩৬৩ কোটি টাকার ম্যানশনে কি কি রয়েছে। আসুন জেনে নেওয়া যাক- এই ম্যানশনে রয়েছে একটি স্পা, ব্যক্তিগত সিনেমা হল ও সামনে আটলান্টিক মহাসাগর। দুটি সুইমিং পুল, ২০টি গাড়ি রাখার মতো গ্যারেজও রয়েছে। 

২০২০ সালে সমুদ্রঘেষা এই ম্যানশনের নির্মাণ কাজ শুরু হয়েছিল। প্রায় ছয় বছর ধরে চলা নির্মাণ কাজ শেষে ম্যানশনের চাবি রোনালদো ও তার বাগদত্তার কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন
WORLDCUP

জানা গেল ২০৩০ বিশ্বকাপের ফাইনালের ভেন্যুর নাম!

সেমানা এক প্রতিবেদনে জানিয়েছে, এই সম্পত্তির মূল্য পায় আড়াই কোটি ইউরো। বর্তমানে পর্তুগালের সবচেয়ে দামী ব্যক্তিগত বাড়ির একটি এটি। আয়তনেও এটি পর্তুগালের মধ্যে সবচেয়ে বড় ম্যানশন। বাজারের সবচেয়ে দামি নির্মাণসামগ্রী দিয়ে এটি বানানো হয়েছে। ইতালিয়ান মার্বেল পাথর ব্যবহার করা হয়েছে ও রয়েছে সোনার তৈরি পানির কল। 

বাড়িটি তৈরি হয়েছে মহাসাগর থেকে ঠিক দুইশ মিটার দূরে। কাসকাইস অঞ্চলের ১২ হাজার বর্গমিটার প্লটের জমিতে এটি অবস্থিত, এর মধ্যে বসবাসযোগ্য জায়গা ৫ হাজার বর্গমিটার।

অন্যদিকে গুঞ্জন আছে, রোনালদো এই ম্যানশনের জন্য ক্রেতা খুঁজছেন। ব্যক্তিগত গোপনীয়তা ক্ষুণ্ন হওয়ার আশঙ্কায় এই বাড়ি বিক্রির চিন্তা করছেন তিনি। 

পর্তুগিজ মিডিয়া আউটলেট ভি প্লাস ফামা অবশ্য দাবি করেছে, বাড়িটি বিক্রির আগে এখানেই রদ্রিগেজের সঙ্গে বিয়ের অনুষ্ঠান আয়োজন করবেন। 

আরটিভি/এসআর