ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

জানা গেল ২০৩০ বিশ্বকাপের ফাইনালের ভেন্যুর নাম!

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ১০:১৭ এএম
ছবি: সংগৃহীত

২০৩০ সালের বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ভেন্যুর নাম চূড়ান্ত হয়ে গেছে। স্পেন, পর্তুগাল ও মরক্কোর যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপের ফাইনাল ম্যাচ হবে স্পেনে। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি রাফায়েল লুজান সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন।

ফাইনালের ভেন্যু নিয়ে মরক্কো ও স্পেনের মধ্যে কিছুদিন ধরে প্রতিদ্বন্দ্বিতা চলছিল। তবে রাফায়েল লুজান স্পষ্ট করে বলেছেন, ফাইনাল ম্যাচ হবে স্পেনেই। যদিও এখনও নির্দিষ্ট স্টেডিয়ামের নাম ঘোষণা করা হয়নি।

স্প্যানিশ গণমাধ্যমের দাবি অনুযায়ী, ফাইনাল ম্যাচ হতে পারে রিয়াল মাদ্রিদের ‘সান্তিয়াগো বার্নাব্যু’ স্টেডিয়ামে অথবা বার্সেলোনার নতুন ‘ক্যাম্প ন্যু’ স্টেডিয়ামে। অপরদিকে, মরক্কো তাদের নির্মাণাধীন ‘হাসান টু’ স্টেডিয়ামে ফাইনাল আয়োজনের পরিকল্পনা করেছিল, যেখানে কাজ শেষ হবে ২০২৮ সালে। এই স্টেডিয়ামের ধারণক্ষমতা হবে ১ লাখ ১৫ হাজার দর্শক, যা বিশ্বের বৃহত্তম ফুটবল স্টেডিয়াম হিসেবে বিবেচিত হবে।

আরও পড়ুন

২০৩০ বিশ্বকাপটি ফুটবল ইতিহাসের শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে হবে এবং তিনটি মহাদেশে ছড়িয়ে থাকবে। প্রধান আয়োজক হিসেবে থাকছে স্পেন, পর্তুগাল ও মরক্কো। পাশাপাশি লাতিন আমেরিকার উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে উদ্বোধনী ও বিশেষ কিছু ম্যাচ অনুষ্ঠিত হবে। এই আসর ফুটবল বিশ্বকে এক নতুন মহাসমারোহে একত্রিত করবে।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রোনালদোকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য
পর্তুগাল জাতীয় ফুটবল দলে ক্রিশ্চিয়ানো রোনালদোর ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কোচ জর্জ জেসুসের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এবার রোনালদোর বড় বোন এলমা আভেইরো জানিয়েছেন, জাতীয় দলে ভাইয়ের ফেরার চেয়ে না ফেরার সম্ভাবনাই বেশি।
রোনালদোকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য
১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন পুনম রাউত
দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের নারী দলের সাবেক ব্যাটার পুনম রাউত। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার কথা জানান তিনি।
১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন পুনম রাউত
ম্যাচ পাতানোর অভিযোগে ২৪ বছর নিষিদ্ধ টেনিস খেলোয়াড়
ছয় ম্যাচ পাতানো, আরও ছয় ম্যাচের ফল প্রভাবিত করার চেষ্টা এবং অন্য খেলোয়াড়দের দুর্নীতির চক্রে জড়ানোর অভিযোগে সার্বিয়ার টেনিস খেলোয়াড় স্টেফান মিলিচেভিচকে ২৪ বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক টেনিস ইন্টেগ্রিটি এজেন্সি (আইটিআইএ)।
ম্যাচ পাতানোর অভিযোগে ২৪ বছর নিষিদ্ধ টেনিস খেলোয়াড়
বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে হস্তান্তরের বিতর্কিত পরিকল্পনা নিয়ে ফিফা কাউন্সিলের কাছে ক্ষমা চেয়েছেন সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে: ভিনিসিয়ুস
চার ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ার পর রেফারিদের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র।
কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে: ভিনিসিয়ুস
আরও পড়ুন
রোনালদোকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য
২০৩০ ফিফা বিশ্বকাপের সব ম্যাচের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
যুক্তরাষ্ট্রে ফুটবল ও ক্যাম্পাস উৎসবে বাড়ছে গুলির আতংক