images

খেলা / ফুটবল

আইসিসি মূলত বিসিসিআইয়ের একটি শাখা: ভারতীয় সাংবাদিক

বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬ , ০৭:২৪ পিএম

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হচ্ছে না বাংলাদেশ দলের। তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে আমন্ত্রণ জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এই সিদ্ধান্তের পর ব্যাপক সমালোচনার মুখে পড়েছে সংস্থা। এবার আইসিসির কঠোর সমালোচনা করেছে ভারতের শীর্ষস্থানীয় ক্রীড়া সাংবাদিক শারদা উগ্রা।

তার মতে, এই পুরো সংকটের জন্য মূলত বিসিসিআইয়ের প্রভাব ও অহংবোধই দায়ী। আর আইসিসি মূলত বিসিসিআইয়ের দুবাই অফিস ছাড়া আর কিছুই নয়।

সম্প্রতি দ্য ওয়্যারকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেন শারদা উগ্রা।

আরও পড়ুন
PAKISTAN_20260127_135224257

টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট নিয়ে নতুন পরিকল্পনা পাকিস্তানের

তিনি বলেন, একজন বাংলাদেশি ক্রিকেটারকে (মোস্তাফিজুর রহমান) আলাদাভাবে চিহ্নিত করার পর পুরো দল যখন বলে দেয় তারা খেলতে যাবে না, তখন পরিস্থিতি আর নিয়ন্ত্রণে রাখা সম্ভব থাকে না।

ভারত সরকারের সরাসরি নির্দেশ ছিল কি না—এ বিষয়ে নিশ্চিত নন বলে উল্লেখ করলেও উগ্রা বলেন, আমি পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, এই সংকটের পেছনে ভারতের বড় ভূমিকা রয়েছে। বিশেষ করে বিসিসিআইয়ের প্রভাব, আইসিসির ভেতরে তাদের আধিপত্য এবং আইসিসি বোর্ডে থাকা অন্যান্য দেশের প্রায় নতজানু আচরণ এই পরিস্থিতির জন্ম দিয়েছে।

ক্রিকেটবিশ্বে ভারতের বিপুল আর্থিক প্রভাবকেও এই সংকটের অন্যতম কারণ হিসেবে দেখছেন শারদা উগ্রা। তার ভাষ্য, ভারতীয় ক্রিকেটের অর্থনৈতিক শক্তিই আইসিসিকে এই অবস্থানে নিয়ে এসেছে। এখানে স্পষ্ট বৈষম্য দেখা যায়—বাংলাদেশ যদি ভারতে গিয়ে খেলতে আপত্তি তোলে, তাহলে সেটিকে গুরুত্ব দেওয়া হয় না। বরং বলা হয়, এটি আইসিসির নিয়মের মধ্যেই পড়ে। কিন্তু এই যুক্তি অত্যন্ত দুর্বল এবং টেকসই নয়।

তিনি আরও বলেন, ক্রিকেটমহলে এটা এখন ওপেন সিক্রেট—আইসিসি আসলে বিসিসিআই যেভাবে চায়, ঠিক সেভাবেই পরিচালিত হয়। আইসিসির এক্সিকিউটিভ বোর্ডও প্রায় একইভাবে প্রতিক্রিয়া দেখায়। তাই এই সিদ্ধান্তে আমি মোটেও বিস্মিত নই।
  
আরটিভি/এসআর