ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট নিয়ে নতুন পরিকল্পনা পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ০৪:৩৯ পিএম
পাকিস্তান ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের আর মাত্র এক সপ্তাহ বাকি। এর আগেই উত্তেজনা ছড়াচ্ছে পাকির স্তানেবিশ্বকাপ বয়কট ইস্যু। আগামী সোমবার পাকিস্তানের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। এর মাঝে সামনে এসেছে নতুন এক পরিকল্পনা।

সম্প্রতি টেলিকম এশিয়া স্পোর্টসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, পাকিস্তান বর্তমানে এক কৌশলী অবস্থান নিয়েছে। ৭ ফেব্রুয়ারি নেদারল্যান্ডস ও ১০ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে নিজেদের প্রথম দুই ম্যাচ পর্যন্ত তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করবে।

যদি পাকিস্তান এই দুটি ম্যাচেই জয় পায়, তবে ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় ভারতের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচটি বয়কট করার সম্ভাবনা প্রবল।

আরও পড়ুন

একটি সূত্রের দাবি, প্রথম দুই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে সুবিধাজনক অবস্থানে থাকলে ভারতের বিপক্ষে না খেলার ঝুঁকি নিতে পারে পিসিবি। পুরোপুরি বিশ্বকাপ বয়কট বা ভারতের বিপক্ষে না খেলার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে আইসিসি ও সম্প্রচারস্বত্ব নিয়ে জটিলতা।

পিসিবির আইন উপদেষ্টারা বোর্ডকে সতর্ক করেছেন যে, ভারতের বিপক্ষে ম্যাচ না খেললে বড় ধরনের আর্থিক জরিমানার মুখে পড়তে হতে পারে। ২০২৭ সাল পর্যন্ত সম্প্রচারকারী প্রতিষ্ঠান ‘জিওস্টার স্পোর্টস’-এর সঙ্গে আইসিসির প্রায় ৩ বিলিয়ন ডলারের চুক্তি রয়েছে।

পাকিস্তান কোনো ম্যাচ বয়কট করলে সম্প্রচারকারীরা ক্ষতির মুখে পড়বে এবং এর দায়ভার আইসিসি পিসিবির ওপর চাপাতে পারে, যা শেষ পর্যন্ত পাকিস্তানের বার্ষিক তহবিলের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।

বাংলাদেশকে বাদ দেয়ার ঘটনায় আইসিসির প্রতি আনুষ্ঠানিকভাবে অসন্তোষ জানাতে প্রস্তুতি নিচ্ছে পিসিবি। টুর্নামেন্ট বর্জন না করলেও বিশ্বকাপ চলাকালে প্রতীকী প্রতিবাদ কর্মসূচি পালনের বিষয়ে আইসিসিকে চিঠি দিয়ে অবহিত করার পরিকল্পনা রয়েছে বোর্ডটির।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩০
করাচিতে ১৪৪ ধারা জারি
ইমরানের দলকে হঠিয়ে পাকিস্তানের এক প্রদেশে গভর্নরের শাসন জারির সিদ্ধান্ত
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদমুখী পদযাত্রার প্রস্তুতি, জরুরি অবস্থা জারি