images

খেলা / অন্যান্য

দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট নিয়ে দেশে ফিরলেন সাবিনারা

বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬ , ১০:৫১ পিএম

প্রথমবারের মতো আয়োজিত সাফ নারী ফুটসাল টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় নিয়ে আজ বৃহস্পতিবার দেশে ফিরেছে সাবিনা খাতুনের নেতৃত্বাধীন লাল-সবুজের দল।

সন্ধ্যায় শিরোপাজয়ী নারী ফুটসাল দলটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তাদের বরণ করে নিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে নেওয়া হয় বিশেষ আয়োজন। বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে করে রাজপথ প্রদক্ষিণ শেষে চ্যাম্পিয়নদের নিয়ে যাওয়া হয় হাতিরঝিলে।

রাতে হাতিরঝিলে আয়োজন করা হয় জমকালো গ্র্যান্ড রিসিপশন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল, বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও ক্রীড়া সচিবসহ সংশ্লিষ্টরা। সংবর্ধনা শেষে জলসিড়িতে চ্যাম্পিয়ন দলের সম্মানে বিশেষ নৈশভোজের আয়োজন করা হয়। এরপর ফুটবলাররা গুলশানের একটি অভিজাত হোটেলে অবস্থান করেন।

আরও পড়ুন
PAKISTAN

২৬৫০ দিন পর অস্ট্রেলিয়াকে টি-টোয়েন্টিতে হারালো পাকিস্তান

উল্লেখ্য, লিগ পদ্ধতিতে আয়োজিত দক্ষিণ এশিয়ার সাত দেশের এই টুর্নামেন্টে শুরু থেকেই দুর্দান্ত পারফরম্যান্স দেখায় বাংলাদেশ। ৬ ম্যাচে ৫ জয় ও ১ ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সাবিনারা। ৫ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয় ভুটান।

আরটিভি/এসকে