ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

২৬৫০ দিন পর অস্ট্রেলিয়াকে টি-টোয়েন্টিতে হারালো পাকিস্তান

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ১০:১১ পিএম
ছবি: সংগৃহীত

দীর্ঘ ২৬৫০ দিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে জয় পেয়েছে পাকিস্তান। তিন ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে লাহোরে স্বাগতিকরা ২২ রানের ব্যবধানে হারিয়েছে সফরকারী অস্ট্রেলিয়াকে। অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচসেরা হয়েছেন সাইম আইয়ুব।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা। তবে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। ওপেনার সাহিবজাদা ফারহান কোনো রান না করেই আউট হন। এরপর সাইম আইয়ুব ও সালমান আগা দ্বিতীয় উইকেটে ৭৪ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে ইনিংস সামাল দেন। অষ্টম ওভারে অ্যাডাম জাম্পা এই জুটি ভাঙেন। ২২ বলে ৪০ রান করা আইয়ুব ফেরেন, আর সালমান করেন ২৭ বলে ৩৯ রান।

মাঝের ওভারে বাবর আজম ও ফখর জামান ধীরগতিতে ব্যাট করে ৩৭ রান যোগ করেন। ২০ বলে ২৪ রান করা বাবরকে ফেরান জাম্পা। পরপর আউট হন ফখর জামান (১০) ও উইকেটকিপার উসমান খান (১০)। ১৭.৫ ওভারে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ১৪৯ রান। শেষ দিকে মোহাম্মদ নওয়াজ ১৪ বলে অপরাজিত ১৫ রান করে দলকে ১৬৮ রানে পৌঁছে দেন। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৮ রান তোলে পাকিস্তান।

জবাবে ১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ঝড়ো হলেও ইনিংস বড় করতে পারেনি অস্ট্রেলিয়া। ওপেনার ম্যাথু শর্ট ও ভারপ্রাপ্ত অধিনায়ক ট্রাভিস হেড ১০ বলে ২১ রান যোগ করেন। ইনিংসের ১১তম বলে শর্টকে (৫) ফিরিয়ে পাকিস্তানকে প্রথম সাফল্য এনে দেন সাইম আইয়ুব। পরের ওভারেই ফেরান হেডকে। ১৩ বলে ২৩ রান করেন হেড।

এরপর ক্যামেরন গ্রিন ও ম্যাট রেনশ তৃতীয় উইকেটে ৪০ রানের জুটি গড়ার চেষ্টা করেন। তবে অষ্টম ওভারের প্রথম বলেই রান আউট হন রেনশ (১৫)। এখান থেকেই ধস নামে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে। গ্রিন ৩১ বলে ৩৬ রান করে দলের সর্বোচ্চ স্কোরার হলেও তার বিদায়ের পর ম্যাচ পুরোপুরি পাকিস্তানের নিয়ন্ত্রণে চলে যায়। ১৫.৪ ওভারে অস্ট্রেলিয়ার স্কোর দাঁড়ায় ৮ উইকেটে ১১২ রান।

নবম উইকেটে জেভিয়ার বার্টলেট ২৫ বলে অপরাজিত ৩৪ রান করে লড়াই চালালেও দলকে জয়ের কাছাকাছি নিতে পারেননি। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৬ রানে থামে অস্ট্রেলিয়া।

আরও পড়ুন

পাকিস্তানের পক্ষে সাইম আইয়ুব ও আবরার আহমেদ নেন ২টি করে উইকেট। শাদাব খান ও মোহাম্মদ নওয়াজ নেন ১টি করে উইকেট। অস্ট্রেলিয়ার হয়ে অ্যাডাম জাম্পা ছিলেন সবচেয়ে সফল বোলার ৪ ওভারে ২৪ রান দিয়ে নেন ২ উইকেট। জেভিয়ার বার্টলেট ও অভিষিক্ত মাহলি বেয়ার্ডম্যান নেন ২টি করে উইকেট।

বছরের হিসেবে প্রায় ৭ বছর, আর দিনের হিসেবে ২৬৫০ দিন পর অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে জয়ের স্বাদ পেল পাকিস্তান। সর্বশেষ ২০১৮ সালের অক্টোবরে অজিদের বিপক্ষে এই ফরম্যাটে জয় পেয়েছিল তারা। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান। সিরিজের দ্বিতীয় ম্যাচ ৩১ জানুয়ারি এবং শেষ ম্যাচ ১ ফেব্রুয়ারি সবগুলোই অনুষ্ঠিত হবে লাহোরে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩০
করাচিতে ১৪৪ ধারা জারি
ইমরানের দলকে হঠিয়ে পাকিস্তানের এক প্রদেশে গভর্নরের শাসন জারির সিদ্ধান্ত
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদমুখী পদযাত্রার প্রস্তুতি, জরুরি অবস্থা জারি