images

খেলা / ক্রিকেট

ভারত-পাকিস্তান ম্যাচে নিরাপত্তা দেবে এলিট বাহিনী

শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬ , ১০:৫৩ এএম

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ এখনও অনিশ্চিত। গুঞ্জন আছে, ভারত ম্যাচ বয়কট করতে পারে পাকিস্তান। তবে হাইভোল্টেজ এই ম্যাচকে সামনে রেখে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে সহ-আয়োজক দেশ শ্রীলঙ্কা ।

সূচি অনুযায়ী, ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় অনুষ্ঠিত হওয়ার কথা ভারত ও পাকিস্তানের ‘এ’ গ্রুপের ম্যাচ। এই ম্যাচের নিরাপত্তা জোরদার করতে শ্রীলঙ্কার এলিট সশস্ত্র বাহিনী মোতায়েন করবে।

আরও পড়ুন
LITpy

৭ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল পাকিস্তান

শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী সুনিল কুমারা গামাগে বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, টুর্নামেন্টটি সুষ্ঠুভাবে আয়োজন করার ওপর শ্রীলঙ্কা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং ভারত-পাকিস্তানের ম্যাচগুলোতে বিশেষ নজর রাখা হচ্ছে।

পুলিশ ও নিরাপত্তা কর্মকর্তারা জানান, সাধারণত বিদেশি রাষ্ট্রপ্রধানদের নিরাপত্তায় নিয়োজিত এলিট কমান্ডো ইউনিটগুলোই বিশ্বকাপের অংশগ্রহণকারী দলের নিরাপত্তায় মোতায়েন করা হবে। 

এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিমানবন্দর থেকে বের হওয়া থেকে আবার বিমানে ওঠা পর্যন্ত তাদের সশস্ত্র নিরাপত্তার আওতায় রাখা হবে।

আরটিভি/এসআর