ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

৭ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ০৯:২৩ এএম
৭ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল পাকিস্তান। ছবি: সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলছে পাকিস্তান। ঘরের মাঠে প্রথম ম্যাচে অজিদের ২২ রানে হারিয়েছে সালমান আলি আগার দল। এতে প্রায় ৭ বছর পর অস্ট্রেলিয়াকে হারিয়েছে পাকিস্তান।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ২২ রানে হারিয়েছে সালমান আলি আগাার দল। তাদের দেওয়া ১৬৯ রানের লক্ষ্য তাড়ায় ট্রাভিস হেডের দল ১৪৬ রানে থেমেছে।

চলমান এই সিরিজে বিশ্বকাপ স্কোয়াডের পাঁচজনকে রাখেনি অস্ট্রেলিয়া। এ ছাড়া প্রথম টি-টোয়েন্টির একাদশে ছিলেন না নিয়মিত অধিনায়ক মিচেল মার্শ ও জশ ইংলিস। ফলে বেশ কয়েকজন তারকা ক্রিকেটারের অনুপস্থিতিতে অজিদের ব্যাটিং বিপর্যয়ে পড়তে হলো।

আরও পড়ুন

যদিও বল হাতে অ্যাডাম জাম্পা ও জাভিয়ের বার্টলেটরা নিয়ন্ত্রিত বোলিং করেছেন। সেই মোমেন্টাম ধরে রাখতে ব্যর্ত ব্যাটসম্যানরা। ২০১৮ সালের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা সাতটি টি-টোয়েন্টিতে হেরেছে পাকিস্তান। অবশেষে পাওয়া জয়ে নেতৃত্ব দিয়েছেন সাইম আইয়ুব, ব্যাট হাতে ৪০ রানের পর স্পিন ঘূর্ণিতে ২ উইকেট নিয়ে তিনি ম্যাচসেরা হয়েছেন।

পাকিস্তানের ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসটাও সাইমের। টস জিতে আগে ব্যাট করতে নেমে ম্যাচের প্রথম বলেই হারায় ওপেনার সাহিবজাদা ফারহানকে। গোল্ডেন ডাক নিয়ে ফেরা এই ব্যাটার বার্টলেটের বলে তাকেই ক্যাচ দিয়েছেন। এরপর ৭৪ রানের জুটিতে সেই বিপদ সামলেছেন সাইম ও অধিনায়ক সালমান আলি আগা।

জাম্পার বলে ক্যাচ আউট হওয়ার আগে সাইম ২২ বলে ৩ চার ও ২ ছক্কায় ৪০ এবং সালমান ২৭ বলে ১ চার ও ৪ ছক্কায় ৩৯ রান করেছেন। এই দুজন আউট হওয়ার সময় পাকিস্তানের রানরেট প্রায় ১০ থাকলেও, পরবর্তী ব্যাটাররা তা টেনে নিতে ব্যর্থ।

ধীরগতির ব্যাটিং করেছেন বাবর আজম (২০ বলে ২৪), ফখর জামান (১৬ বলে ১০), উসমান খান (১৪ বলে ১৮) ও মোহাম্মদ নেওয়াজ (১৪ বলে ১৫)। ফলে ২০ ওভারে স্বাগতিকদের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ১৬৮ রান। বিপরীতে অস্ট্রেলিয়ার পক্ষে মাত্র ২৪ রান খরচায় ৪ উইকেট শিকার করেছেন তারকা লেগস্পিনার জাম্পা।

এ ছাড়া বার্টলেট ও মাহলি বেয়ার্ডম্যান ২টি করে উইকেট নেন। তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ের কারণে পাকিস্তানের সংগ্রহটা শেষদিকে আর বড় না হলেও, ব্যাটাররা সেই মোমেন্টাম ধরে রাখতে পারেননি। ৩১ বলে ৩ চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ৩৬ রান করেছেন ক্যামেরন গ্রিন।

যদিও শুরুটা ভালো ছিল অজিদের। ১.৪ ওভারেই আসে ২১ রান। ম্যাথু শর্টকে ৫ রানে বোল্ড করে তাতে লাগাম টানেন সাইম আইয়ুব। ঝড় তোলার ইঙ্গিত দিয়ে ১৩ বলে ২টি করে চার-ছক্কায় ২৩ রান করেন ট্রাভিস হেড। মাঝে কোনো ব্যাটারই বলার মতো কিছু করতে পারেননি।

ম্যাট রেনশ (১১ বলে ১৫), কুপর কনলি (০), মিচেল ওয়েন (৮), জশ ফিলিপ (১২) রান করেছেন। শেষদিকে ২৫ বলে ৩ চার ও ২ ছক্কায় রান করেন ৯ নম্বরে নামা বার্টলেট। তাতে হারের ব্যবধান কমেছে অজিদের।

পাকিস্তানের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন সাইম ও আবরার আহমেদ। শাদাব খান ও নেওয়াজ একটি করে শিকার ধরেন। একই ভেন্যুতে আগামী ৩১ জানুয়ারি এবং ১ ফেব্রুয়ারি দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফাইনালে সংঘর্ষের ঘটনায় শাস্তি কমল আর্জেন্টাইন তারকার
বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর সংঘর্ষ ও অসদাচরণের ঘটনায় আর্জেন্টিনার দুই ফুটবলারের শাস্তি পুনর্বিবেচনা করেছে ফিফা।
ফাইনালে সংঘর্ষের ঘটনায় শাস্তি কমল আর্জেন্টাইন তারকার
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে হৃদয়ের প্রথম টেস্ট সেঞ্চুরি
দলের চরম ব্যাটিং বিপর্যয়ের মধ্যে একাই লড়াই করে নিজের তৃতীয় আন্তর্জাতিক টেস্টে প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন তাওহীদ হৃদয়।
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে হৃদয়ের প্রথম টেস্ট সেঞ্চুরি
স্পেনের দল ঘোষণা, ডাক পেলেন ৫ নতুন মুখ
উয়েফা নেশনস লিগের গ্রুপ পর্বে শেষ দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। ঘোষিত  দলে চমক হিসেবে জায়গা পেয়েছেন আন্তর্জাতিক ফুটবলে এখনো অভিষেক না হওয়া পাঁচ ফুটবলার।
স্পেনের দল ঘোষণা, ডাক পেলেন ৫ নতুন মুখ
টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন মোহাম্মদ শামি
দীর্ঘ ১৩ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানলেন ভারতের তারকা পেসার মোহাম্মদ শামি। শুক্রবার (৬ নভেম্বর) নিজের ৩৬তম জন্মদিনে নয়, বরং টেস্ট অভিষেকের ১৩ বছর পূর্তির দিনেই সাদা পোশাকের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি।
টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন মোহাম্মদ শামি
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আরও পড়ুন
ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেল ওমান
হার্ভার্ডে ভর্তির স্বপ্ন, প্রতারণার ফাঁদে প্রাণ গেল পাকিস্তানি তরুণীর
বাংলাদেশি শিক্ষার্থীদের এমবিবিএস-বিডিএসে ভর্তির সুযোগ দিচ্ছে পাকিস্তান
স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ