images

খেলা / টেনিস

সিনারকে হারিয়ে জোকোভিচের ইতিহাস

শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬ , ১০:২৩ এএম

অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন ইয়ানিক সিনারের বিপক্ষে মাঠে নেমেছিলেন নোভাক জোকোভিচ। শুরুটা ভালো করতে না পারলেও দুর্দান্ত প্রত্যাবর্তনে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে জায়গা করে নিলেন ৩৮ বছর বয়সী জোকোভিচ।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে মেলবোর্নে প্রথম ও তৃতীয় সেট হারিয়ে কার্যত দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল তার। ম্যাচের বড় একটা সময় জুড়েই চাপে ছিল জোকোভিচ। তখন মনে হচ্ছিল ফাইনালে সম্ভবত সিনারই যাচ্ছে।

আরও পড়ুন
ICC

আইসিসি ও ক্রিকেটারদের মধ্যে নতুন দ্বন্দ্ব

 কিন্তু হাল না ছেড়ে জোকোভিচ জেগে উঠলেন। অভিজ্ঞতা কাজে লাগিয়ে ম্যাচ ঘুরিয়ে দেন শেষ দুই সেটে। অনবদ্য প্রত্যাবর্তনে ৩-৬, ৬-৩, ৪-৬, ৬-৪, ৬-৪ ব্যবধানে পান জয়।

AFP__20260130__94L296A__v1__HighRes__TennisAusOpen

সিনারকে হারিয়ে ফাইনালে পা রেখে গড়েছেন এক ইতিহাসও। ওপেন যুগে সবচেয়ে বেশি বয়সে অস্ট্রেলিয়ান ওপেন ফাইনালে ওঠা পুরুষ খেলোয়াড় এখন জোকোভিচ।

AFP__20260130__94KG4PP__v1__HighRes__TennisAusOpen

এটি তার ক্যারিয়ারের ১১তম অস্ট্রেলিয়া ওপেন ফাইনাল এবং সব মিলিয়ে ৩৮তম গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল। সংখ্যাগুলোই বলে দেয় তার দীর্ঘ রাজত্বের গল্প। ফাইনালে তার সামনে নতুন প্রজন্মের প্রতিনিধি কার্লোস আলকারাজ। আর জোকোভিচের সামনে রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের সুযোগ।

আরটিভি/এসআর