ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

আইসিসি ও ক্রিকেটারদের মধ্যে নতুন দ্বন্দ্ব

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ১১:১৮ পিএম
ছবি: সংগৃহীত

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে খেলোয়াড়দের শর্তাবলী, বিশেষ করে নাম, ছবি ও সাদৃশ্য অধিকার (এনআইএল) নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং খেলোয়াড়দের বৈশ্বিক সংগঠন ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (ডব্লিউসিএ)-এর মধ্যে নতুন করে বিরোধ তৈরি হয়েছে।

ডব্লিউসিএ অভিযোগ করেছে, আইসিসি বিশ্বকাপে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের খেলোয়াড়দের কাছে যে শর্তাবলী পাঠিয়েছে, তা ২০২৪ সালে উভয় পক্ষের মধ্যে স্বাক্ষরিত চুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সংগঠনটির দাবি, নতুন সংস্করণটি খেলোয়াড়দের জন্য অধিক শোষণমূলক।

এ বিষয়ে ডব্লিউসিএ আইসিসিকে চিঠি দিলে, ইএসপিএন-ক্রিকইনফো জানিয়েছে, জবাবে আইসিসি ভিন্নমত পোষণ করেছে। আইসিসির বক্তব্য, ২০২৪ সালের চুক্তিটি কেবল আটটি সদস্য বোর্ডের জন্য প্রযোজ্য ছিল এবং আসন্ন বিশ্বকাপে অংশ নেওয়া অন্যান্য দেশগুলো সেই চুক্তির আওতায় পড়ে না।

এই আটটি বোর্ড হলো অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও স্কটল্যান্ড। অন্যদিকে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ওমান ও সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি দেশের বোর্ড ডব্লিউসিএ-কে স্বীকৃতি না দেওয়ায় তাদের খেলোয়াড়রা এই সংগঠনের অন্তর্ভুক্ত নন।

ডব্লিউসিএ পাল্টা যুক্তিতে জানিয়েছে, ২০২৪ সালের চুক্তিতে স্পষ্টভাবে উল্লেখ ছিল এটি খেলোয়াড় সংগঠনের সঙ্গে যুক্ত সকল খেলোয়াড়ের জন্য প্রযোজ্য, তারা বিশ্বকাপে অংশ নিক বা না নিক। ফলে চুক্তিটি আইনগতভাবে বাধ্যতামূলক এবং সকল খেলোয়াড় এর সুরক্ষা পাওয়ার অধিকার রাখেন।

১৫ জানুয়ারি খেলোয়াড়দের পাঠানো এক মেমোতে ডব্লিউসিএ-র সিইও টম মোফাট দুই সংস্করণের মধ্যে আটটি গুরুত্বপূর্ণ পার্থক্যের কথা তুলে ধরেন। এর মধ্যে রয়েছে কন্টেন্ট ও মিডিয়া উপস্থিতি, পর্দার পেছনের কন্টেন্ট, ড্রেসিংরুমে প্রবেশাধিকার, খেলোয়াড়দের ব্যক্তিগত তথ্য, লাইসেন্সিং, এনআইএল অধিকার, খেলোয়াড় চুক্তি ও বিরোধ নিষ্পত্তি পদ্ধতি।

ডব্লিউসিএ-র প্রধান অভিযোগ, নতুন শর্তাবলীতে খেলোয়াড়দের সম্মতির প্রয়োজন নেই এবং সমস্ত কর্তৃত্ব বোর্ডগুলোর হাতে দেওয়া হয়েছে, যা আগের চুক্তির পরিপন্থী।

এনআইএল অধিকার নিয়েও বড় ধরনের মতবিরোধ রয়েছে। আইসিসির নতুন সংস্করণে খেলোয়াড়দের তৃতীয় পক্ষকে এনআইএল লাইসেন্স দিতে বাধ্য করার কথা বলা হয়েছে এবং বোর্ডগুলোকে এ বিষয়ে পূর্ণ অনুমোদন দেওয়া হয়েছে। বিপরীতে, ২০২৪ সালের চুক্তিতে এসব অধিকার সীমিত ছিল এবং দরকষাকষির ক্ষমতা ছিল ডব্লিউসিএ-র হাতে।

খেলোয়াড়দের তথ্য ব্যবহারের ক্ষেত্রেও আইসিসি ও ডব্লিউসিএ-র অবস্থান বিপরীত। আইসিসি যেখানে তথ্যের মালিকানা দাবি করছে, সেখানে ডব্লিউসিএ বলছে অনুমোদিত চুক্তিতে তথ্যের মালিক খেলোয়াড়রাই এবং ব্যবহারের জন্য তাদের সম্মতি আবশ্যক।

আরও পড়ুন

টম মোফাট অভিযোগ করেছেন, আইসিসি ও সদস্য বোর্ডগুলো সচেতনভাবেই খেলোয়াড়দের সুরক্ষা কমিয়ে দিয়েছে এবং সবচেয়ে সুবিধাবঞ্চিত ও স্বল্প আয়ের খেলোয়াড়দের শোষণের চেষ্টা করছে। তিনি বলেন, ‘আইসিসি-র শর্তগুলো খেলোয়াড়দের অধিকার মারাত্মকভাবে ক্ষুণ্ণ করে।’

তবে ডব্লিউসিএ জানিয়েছে, তারা বিশ্বকাপ ব্যাহত করতে চায় না, কিন্তু আইসিসি-র এই পদক্ষেপ নিয়ে তারা গভীরভাবে উদ্বিগ্ন। এ বিষয়ে আইসিসির কাছে মন্তব্য চাওয়া হলেও এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তিতে চ্যাম্পিয়ন পালোয়ান দল
বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশনের ব্যবস্থাপনায় সোমবার জাতীয় রোলার স্কেটিং কমপ্লেক্সে আয়োজিত দিনব্যাপী ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তি প্রতিযোগিতা-২০২৬’ এ চ্যাম্পিয়ন হয়েছে ঢাকার পালোয়ান দল। রানার্স আপ হয়েছে অদম্য বীর দল এবং ২য় রানার্স আপ হয়েছে দুর্বার যোদ্ধা দল। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো: মাহবুব উল আলম।  এসময় আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আ স ম রিদওয়ানুল রহমান, সাধারণ সম্পাদক এম আর আলী ফাহিম, সিনিয়র সহ-সভাপতি হাসানুজ্জামান খান বাবলু, সহ-সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মাজহারুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আব্দুল মবিন ফাইটার সহ অন্যান্যরা। এর আগে কুস্তি খেলার রেফারিদের মান উন্নয়নের লক্ষ্যে ফেডারেশনের ব্যবস্থাপনায় ৯-১১ অক্টোবর পর্যন্ত আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় রেসলিং রেফারি’স ট্রেনিং কোর্সে অংশ গ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন প্রধান অতিথি। এ কোর্সে বিভিন্ন জেলা, সংস্থা থেকে ২৭ জন পুরুষ এবং ৯ জন মহিলাসহ মোট ৩৬ জন রেফারি অংশ গ্রহন করে। রেফারি’স ট্রেনিং কোর্স পরিচালনা করেন জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত ক্রীড়াবিদ ও কোচ হাজী আশরাফ আলী, তামজীদ রহমান, মিজানুর রহমান (বাংলাদেশ পুলিশ) এবং মিজানুর রহমান (বিজিবি)। আরটিভি/এসআর
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তিতে চ্যাম্পিয়ন পালোয়ান দল
শুভ জন্মদিন লিটন দাস
বাংলাদেশ ক্রিকেটের অন্যতম স্টাইলিশ ও নির্ভরযোগ্য ব্যাটসম্যান লিটন কুমার দাসের আজ জন্মদিন। ১৯৯৪ সালের আজকের এই দিনে দিনাজপুরে জন্মগ্রহণ করা এই তারকা ক্রিকেটার আজ ৩১ বছরে পা দিলেন। নান্দনিক ব্যাটিং শৈলী আর দুর্দান্ত উইকেটকিপিং দিয়ে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বাংলাদেশ ক্রিকেটের এক অপরিহার্য অংশ হিসেবে। ডানহাতি এই ওপেনার আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন ২০১৫ সালে।  অভিষেকের পর থেকেই তার দৃষ্টিনন্দন সব শট ক্রিকেটপ্রেমীদের মন জয় করে নিয়েছে। ক্যারিয়ারের শুরুতে ধারাবাহিকতার কিছুটা অভাব থাকলেও সময়ের সাথে সাথে নিজেকে পরিণত করেছেন দলের অন্যতম সেরা পারফর্মার হিসেবে।  তিন ফরম্যাটেই বাংলাদেশের হয়ে অসংখ্য ম্যাচজয়ী ইনিংস খেলেছেন তিনি। বর্তমানে লিটন দাস বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন। তার নেতৃত্বে দল সাম্প্রতিক সময়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সাফল্য পেয়েছে।  এছাড়াও, টেস্ট এবং ওয়ানডে ফরম্যাটেও তিনি দলের সিনিয়র সদস্য ও সহ-অধিনায়কের দায়িত্বে রয়েছেন। উইকেটের পেছনে তার বিশ্বস্ততা এবং ব্যাটিংয়ে তার আগ্রাসী অথচ ক্লাসিকাল ধরন তাকে বিশ্ব ক্রিকেটে একটি বিশেষ পরিচিতি এনে দিয়েছে। ক্রিকেট মাঠে তার অর্জনের তালিকা বেশ লম্বা। বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে দ্রুততম ১০০০ রানের মাইলফলক স্পর্শ করা ব্যাটসম্যানদের মধ্যে তিনি অন্যতম। এছাড়াও, তার ঝুলিতে রয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে একাধিক সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি। আরটিভি/এসআর
শুভ জন্মদিন লিটন দাস
আরও পড়ুন
আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা
শান্তিতে নোবেল ঘোষণার পর আইসিসির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
আইসিসির মাসসেরার দৌড়ে অভিষেক-রাজা-শুভমান
ভারত ও ওয়েস্ট ইন্ডিজকে আইসিসির জরিমানা