শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬ , ০৭:৫৯ পিএম
নিরাপত্তা উদ্বেগকে কেন্দ্র করে ভারতকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের বিপরীতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ায় সমালোচনার ঝড় উঠেছে। পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার উমর গুল এই সিদ্ধান্তকে অনিয়ম এবং অন্যায্য উল্লেখ করেছেন।
পেশোয়ারে গণমাধ্যমকে উমর গুল বলেন, ভারত নিজেই একটি খেলোয়াড়ের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, তখন পুরো দলের নিরাপত্তা দেওয়ার যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতেই পারে।
তিনি আইসিসিকে দ্বৈত নীতিমালা পরিহার করার পরামর্শ দিয়ে বলেন, যদি অস্ট্রেলিয়া, ইংল্যান্ড কিংবা অন্য কোনো বড় দল একই পরিস্থিতির মুখোমুখি হত, তাদেরও কি বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হত?
গুল আরও বলেন, ২০ কোটি মানুষের দেশ বাংলাদেশ ন্যায্য আচরণ পায়নি। পাকিস্তান কখনো খেলাধুলায় রাজনীতি মেশায়নি। ভারতকেও একই নীতি মেনে চলার আহ্বান জানাই।
আইসিসির দ্বিচারিতা নিয়ে ইতিমধ্যেই পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটাররা উদ্বেগ প্রকাশ করেছেন। মোহাম্মদ ইউসুফ উল্লেখ করেছেন, যেখানে ক্রিকেটের দর্শকশ্রোতা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসে, সেখানে বাংলাদেশের যৌক্তিক নিরাপত্তা উদ্বেগ উপেক্ষা করা আইসিসির পদ্ধতির ওপর প্রশ্ন তোলে। নীতি ও ন্যায়ের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া উচিত।
সদ্য অবসরপ্রাপ্ত অলরাউন্ডার শহিদ আফ্রিদিও একই ধরনের হতাশা প্রকাশ করে বলেছেন, ভারতের নিরাপত্তা উদ্বেগ মেনে নিয়ে পাকিস্তান সফর থেকে তাদের সরে যাওয়া স্বীকার করে নেওয়া হলেও বাংলাদেশের ক্ষেত্রে একই বোঝাপড়া নেই।
আইসিসির এমন সিদ্ধান্তে বাংলাদেশ ক্রিকেটার এবং সমর্থকদের মধ্যে হতাশা ও আশঙ্কা তৈরি হয়েছে, যা বিশ্ব ক্রিকেটের ন্যায্যতা এবং নিরাপত্তার প্রশ্ন তুলে ধরে।
আরটিভি/এসকে