ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপ থেকে বাংলাদেশ বাদ, অলিম্পিক আয়োজনের সুযোগ হাত ছাড়া ভারতের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ০৭:২৬ পিএম
ছবি: সংগৃহীত

সম্প্রতি ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে শেষ মুহূর্তে বাদ দেওয়া হয়েছে। ভারতের নিরাপত্তা শঙ্কায় তারা আইসিসিকে অনুরোধ করেছিল বিশ্বকাপের ভারতের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার জন্য। কিন্তু আইসিসি বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে, যা বাংলাদেশের কড়া প্রতিবাদ ও পাকিস্তানের বিশ্বকাপ বয়কট হুমকির জন্ম দিয়েছে।

এ ঘটনায় আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) সতর্ক হয়েছে। আইওসির এক সূত্রের বরাতে জানা গেছে, ভারত যদি অন্য প্রতিবেশি দেশ পাকিস্তান ও বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও ক্রীড়াবিষয়ক সম্পর্ক উন্নয়নে বাস্তব অগ্রগতি না দেখায়, তাহলে তারা ২০৩৬ সালের অলিম্পিক গেমস আয়োজনের মর্যাদা পেতে পারে না।

আইওসি নিয়ম অনুযায়ী ক্রীড়া সংস্থাগুলোকে সায়ত্তশাসিত ও রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত হতে হবে। ৫০.২ ধারায় স্পষ্টভাবে বলা হয়েছে, অলিম্পিক গেমসে কোনো রাজনৈতিক বা ধর্মীয় অভিব্যক্তি প্রদর্শন করা যাবে না। এই নীতির কঠোর প্রয়োগের উদাহরণ হিসেবে ইন্দোনেশিয়াকে বিশ্ব আর্টিস্টিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে ইসরায়েলি দলের ভিসা না দেওয়ার কারণে অলিম্পিক ইভেন্ট আয়োজনে স্থগিতাদেশ দেওয়া হয়।

আইওসি ক্রিকেটকে তাদের ক্রীড়া বাজারের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করে, কিন্তু কোনো পরিস্থিতিতেই তারা নিজেদের নীতি থেকে আপস করবে না।

আরও পড়ুন

ভারত ২০৩৬ সালের অলিম্পিক গেমস আহমেদাবাদে আয়োজনের ইচ্ছা প্রকাশ করেছে, তবে কাতারের সঙ্গে কঠোর প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে। আগামী ২০৩০ সালে ভারতের আয়োজনে কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে, যেখানে ক্রিকেট বিষয়ক ইস্যু আরও গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ার এই ঘটনা কেবল ক্রীড়া নয়, কূটনৈতিক দিক থেকেও ভারতের জন্য বড় একটি সংকেত হয়ে দাঁড়িয়েছে, যা তাদের অলিম্পিক আয়োজনের স্বপ্নকে সংকটে ফেলতে পারে।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকতে বলেছে দূতাবাস
ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন