images

খেলা / ফুটবল

খেলা দেখতে যাওয়ার পথে দুর্ঘটনায় ৭ ফুটবল সমর্থক নিহত

সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬ , ০৮:৫২ এএম

রোমানিয়ার পশ্চিমাঞ্চলে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গ্রিক ফুটবল ক্লাব পিএওকে সালোনিকার সাত সমর্থক নিহত হয়েছেন। মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে জানানো হয়, গ্রিক ফুটবল সমর্থকদের বহনকারী একটি মিনিবাসের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে এই হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও তিনজন সমর্থক গুরুতর আহত হন, যাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিস। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় তিনি বলেন, রোমানিয়ায় সংঘটিত এই মর্মান্তিক দুর্ঘটনায় সাতজন তরুণ গ্রিক নাগরিকের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত।

তিনি নিহতদের স্বজনদের পাশাপাশি পিএওকে সালোনিকা ফুটবল ক্লাব পরিবারের প্রতি আন্তরিক সমবেদনাও জানান।

আরও পড়ুন
BCB-ND-PCB

বাংলাদেশকে সমর্থন দিয়ে ভারতের সঙ্গে ম্যাচ খেলবে না পাকিস্তান

পিএওকে ক্লাবের প্রেসিডেন্ট ইভান সাভিদিস এই দুর্ঘটনাকে ‘অবর্ণনীয় ট্র্যাজেডি’ হিসেবে উল্লেখ করে নিহতদের পরিবারের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন।

উল্লেখ্য, পিএওকে সালোনিকা আগামীকাল বৃহস্পতিবার লিঁওর বিপক্ষে একটি গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামার কথা রয়েছে।

আরটিভি/এসকে