ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশকে সমর্থন দিয়ে ভারতের সঙ্গে ম্যাচ খেলবে না পাকিস্তান

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৬ এএম
ছবি: সংগৃহীত

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ শুরু হতে আর মাত্র এক সপ্তাহ বাকি। টুর্নামেন্টে অংশগ্রহণ নিয়ে দীর্ঘ অনিশ্চয়তার অবসান ঘটিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে পাকিস্তান। বিশ্বকাপে অংশ নিলেও বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে না খেলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট দল।

পাকিস্তান সরকারের পক্ষ থেকে এক আনুষ্ঠানিক বার্তায় জানানো হয়েছে, “ইসলামিক প্রজাতন্ত্র পাকিস্তান সরকার পাকিস্তান ক্রিকেট দলকে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ অংশগ্রহণের অনুমোদন দিয়েছে। তবে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে পাকিস্তান দল মাঠে নামবে না।”

নিরাপত্তাজনিত কারণে ভারতে যেতে অস্বীকৃতি জানানো বাংলাদেশকে শেষ পর্যন্ত বিশ্বকাপের ‘সি’ গ্রুপ থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে আইসিসি। এ সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে দ্রুত প্রতিবাদ জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। লাহোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি বিশ্বকাপ বর্জনের ইঙ্গিতও দিয়েছিলেন। পরবর্তীতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর জন্য আইসিসিকে সময় নেয় পিসিবি।

পিসিবি সিদ্ধান্ত গ্রহণের আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গেও যোগাযোগ করে। বিসিবির একটি সূত্র জানায়, আইসিসি যদি নির্দিষ্ট সময়ের মধ্যে বাংলাদেশকে পুনরায় টুর্নামেন্টে অন্তর্ভুক্ত না করে এবং শ্রীলঙ্কায় ম্যাচ খেলার সুযোগ না দেয়, তবে পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না। ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে আইসিসির বিপুল বাণিজ্যিক লাভের বিষয়টি বিবেচনায় রেখে এখন সংস্থাটি কী সিদ্ধান্ত নেয়, সেটিই দেখার বিষয়।

এদিকে বিসিবি খেলোয়াড়দের প্রস্তুতির জন্য মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন দলীয় একটি টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। টুর্নামেন্টটি শুরু হবে ৫ ফেব্রুয়ারি এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ৯ ফেব্রুয়ারি। বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপে সুযোগ পাওয়া স্কটল্যান্ড ইতোমধ্যে ভারতের উদ্দেশে প্রস্তুতি শুরু করেছে।

অন্যদিকে পাকিস্তান দল ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে ধবলধোলাই করে আত্মবিশ্বাসের সঙ্গে বিশ্বকাপের প্রস্তুতি সম্পন্ন করেছে। হাইব্রিড মডেলে বিশ্বকাপ খেলতে তারা আগামীকাল শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দেবে।

আরও পড়ুন

উল্লেখ্য, নিরাপত্তার কারণ দেখিয়ে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও সরকার ভারত সফরে অনীহা প্রকাশ করে। বিসিবি বারবার ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের দাবি জানালেও আইসিসি তা প্রত্যাখ্যান করে। শেষ পর্যন্ত ভারতীয় ভেন্যুতে বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩০
সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকতে বলেছে দূতাবাস
করাচিতে ১৪৪ ধারা জারি
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট পুনর্নির্ধারণের সময়সীমা