images

খেলা / ক্রিকেট

অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে যুক্তরাষ্ট্রের অলরাউন্ডার ইসানি ভাগেলা নিষিদ্ধ

সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬ , ০১:৪৫ পিএম

অবৈধ বোলিং অ্যাকশনের কারণে যুক্তরাষ্ট্র নারী ক্রিকেট দলের অলরাউন্ডার ইসানি ভাগেলাকে নিষিদ্ধ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ চলাকালে ম্যাচ কর্মকর্তারা তাঁর বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলেন। ওই অভিযোগের ভিত্তিতে আইসিসি বিষয়টি পর্যালোচনার সিদ্ধান্ত নেয়।

পরবর্তীতে পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচে ইভেন্ট প্যানেল ইসানি ভাগেলার বোলিং অ্যাকশন পরীক্ষা করে এবং সেটিকে অবৈধ বলে ঘোষণা করে। এর ফলে তাঁকে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করা থেকে নিষিদ্ধ করা হয়েছে।

আরও পড়ুন
BD-ND-IND

ভারতের বিপক্ষে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে বাংলাদেশ

আইসিসি জানিয়েছে, নিজের বোলিং অ্যাকশন সংশোধন করে পুনরায় পরীক্ষা (রিটেস্ট) না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। ২০ বছর বয়সী এই মিডিয়াম পেসার ২০২১ সালে টি-টোয়েন্টি ক্রিকেটে এবং ২০২৪ সালে ওয়ানডে ক্রিকেটে যুক্তরাষ্ট্র নারী দলের হয়ে অভিষেক করেন।

আরটিভি/এসকে