ভারতের বিপক্ষে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬ , ০১:৩৬ পিএম


ভারতের বিপক্ষে প্রথমার্ধে ২–০ গোলে এগিয়ে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

ক্রিকেট মাঠে বৈরিতা থাকলেও ফুটবলে আবারও মুখোমুখি হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও বাংলাদেশ। সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। অর্পিতা বিশ্বাস ও আলপি আক্তারের গোলে প্রথমার্ধ শেষে ২-০ ব্যবধানে এগিয়ে আছে লাল-সবুজের মেয়েরা।

বিজ্ঞাপন

সোমবার (২ ফেব্রুয়ারি) নেপালের পোখারায় অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় বাংলাদেশ। বর্তমান যৌথ চ্যাম্পিয়ন ভারতকে চাপে রেখে আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় বাংলাদেশ দল।

আরও পড়ুন

ম্যাচের ৩০ মিনিটে প্রথম গোল করে দলকে এগিয়ে দেন অর্পিতা বিশ্বাস। এই গোলের পর আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে বাংলাদেশের মেয়েরা। তারই ধারাবাহিকতায় ৪০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আলপি আক্তার। ফলে প্রথমার্ধেই ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

বিজ্ঞাপন

উল্লেখ্য, চার দলের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্ট শুরু হয় ৩১ জানুয়ারি। টুর্নামেন্টের প্রথম ম্যাচে বাংলাদেশ ১২-০ গোলের বড় ব্যবধানে ভুটানকে পরাজিত করে। অন্যদিকে ভারত ১–০ গোলে হারায় স্বাগতিক নেপালকে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission