images

খেলা / ক্রিকেট

চমক রেখে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করল শ্রীলঙ্কা

মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬ , ০২:৫২ পিএম

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। দাসুন শানাকাকে অধিনায়ক করে সোমবার (২ ফেব্রুয়ারি) ঘোষিত এই দলে বড় চমক হিসেবে জায়গা পাননি টেস্ট দলের অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা। এনডিটিভি জানিয়েছে এ তথ্য।

দীর্ঘ ১৮ মাস পর গত মাসের শুরুতে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ দিয়ে জাতীয় দলে ফেরেন ডি সিলভা। এরপর ইংল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজের প্রথম ম্যাচে খেললেও দ্বিতীয় টি–টোয়েন্টিতে তাকে বাদ দেওয়া হয়। সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে মঙ্গলবার, এর আগেই বিশ্বকাপ স্কোয়াড থেকে ছেঁটে ফেলার সিদ্ধান্ত জানাল শ্রীলঙ্কা।

ফেরার পর তিন ইনিংসে ব্যাট হাতে খুব একটা ছাপ রাখতে পারেননি ডি সিলভা। তার সংগ্রহ মাত্র ৪৩ রান। বল হাতে অফস্পিনে পেয়েছেন একটি উইকেট। গত সপ্তাহে পাল্লেকেলেতে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে তিনি ১২ বলে ১১ রান করে আদিল রশিদের বলে আউট হন।

অন্যদিকে, ইংল্যান্ডের বিপক্ষে রোববার কাঁধে চোট পাওয়ার পরও পেসার ইশান মালিঙ্গাকে বিশ্বকাপ স্কোয়াডে রাখা হয়েছে।

আরও পড়ুন
ICC

বিশ্বকাপে ম্যাচ বয়কট করা নিয়ে আইসিসির নিয়ম যা বলে

শ্রীলঙ্কা ও ভারতের যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে ৭ ফেব্রুয়ারি। উদ্বোধনী ম্যাচে রোববার কলম্বোয় আয়ারল্যান্ডের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। গ্রুপ ‘বি’-তে তাদের অন্য প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ওমান ও জিম্বাবুয়ে। গ্রুপের শীর্ষ দুই দল জায়গা করে নেবে সুপার এইট পর্বে।

শ্রীলঙ্কার টি–টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড
দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কামিল মিশারা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, কুশল পেরেরা, চারিথ আসালঙ্কা, জনিথ লিয়ানাগে, পাভান রথনায়েকে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ওয়েলালাগে, মহীশ থিকশানা, দুশমন্ত চামিরা, মাথিশা পাতিরানা ও ইশান মালিঙ্গা।

আরটিভি/এসকে