images

খেলা / ক্রিকেট

অস্ট্রেলিয়ার পর শ্রীলঙ্কাকে হারিয়ে অপরাজিত জিম্বাবুয়ে

বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ , ০৭:৩১ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে জিম্বাবুয়ে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ সেরা অবস্থান নিশ্চিত করেছে। এ জয়ের মাধ্যমে ৪ ম্যাচে সর্বোচ্চ ৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে এসেছে রোডেশীয়রা। সমান ম্যাচ খেলা শ্রীলঙ্কার সংগ্রহ ৬ পয়েন্ট, তাদের অবস্থান দুই নম্বরে। আয়ারল্যান্ড ৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে। চার ও পাঁচ নম্বরে আছে অস্ট্রেলিয়া এবং ওমান।

কলম্বোতে অনুষ্ঠিত ম্যাচে শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১৭৮ রান সংগ্রহ করে। ওপেনিং জুটিতে আসে ৫৪ রান। কুশল পেরেরা ১৪ বলে ২২ রান করে আউট হন। কুশল মেন্ডিস ২০ বলে ১৪ রান করেন। ফিফটি পূরণের পর ৬২ রান করে আউট হন পাথুম নিশাঙ্কা। এছাড়া পাভান রত্নায়েক ২৫ বলে ৪৪ রান করেন, আর দুনিথ ভেল্লালাগে ৮ বলে ১৫ রান করেন। বাকি ব্যাটাররা দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি।

জবাবে নেমে জিম্বাবুয়ে ৩ বল ও ৬ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে। ৬৯ রানের ওপেনিং জুটির মাধ্যমে তারা জয় নিশ্চিত করে। তাদিওয়ানসে মারুমানি ২৬ বলে ৩৪ রান করেন, আর রায়ান বার্ল ১২ বলে ২৩ রান করেন। পরবর্তীতে দলের অধিনায়ক সিকান্দার রাজা রায়ান বার্লের সঙ্গে ৬৯ রানের জুটি গড়েন। রাজা ২৬ বলে ৪৫ রান করে আউট হন।

আরও পড়ুন
joseph

টি-টোয়েন্টিতে যে রেকর্ড শুধুই শামার জোসেফের

এরপর ব্রায়ান বেনেট ৬৩ রান এবং টনি মুনিয়োঙ্গা ৮ রান অপরাজিত থেকে জয় নিশ্চিত করেন।এই জয়ের ফলে জিম্বাবুয়ে গ্রুপের শীর্ষে অবস্থান নিশ্চিত করে এবং সুপার এইটে জায়গা পাকা করে।

আরটিভি/এসকে