ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

টি-টোয়েন্টিতে যে রেকর্ড শুধুই শামার জোসেফের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৫ পিএম
ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ চলমান আসরেও নিজেদের দাপট ধরে রেখেছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নবাগত ইতালিকে হারিয়ে টানা চতুর্থ জয় তুলে নেয় ক্যারিবীয়রা। এই জয়ে গ্রুপসেরা হয়েই সুপার এইটে জায়গা করে নেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের দুইবারের চ্যাম্পিয়নরা।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৫ রান তোলে তারা। জবাবে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১২৩ রানেই থেমে যায় ইতালির ইনিংস। ফলে ৪২ রানের বড় জয় পায় ক্যারিবীয়রা।

এই দাপুটে জয়ের নায়ক ছিলেন ডানহাতি পেসার শামার জোসেফ। বল হাতে ৪ ওভারে ৩০ রান খরচায় ৪ উইকেট শিকার করেন ২৬ বছর বয়সী এই পেসার। তবে বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েও ছিলেন সমান কার্যকর এক ম্যাচেই ধরেন ৪টি ক্যাচ।

এই পারফরম্যান্সের মধ্য দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ইতিহাস গড়েছেন শামার জোসেফ। প্রথম ক্রিকেটার হিসেবে একই ম্যাচে ৪ উইকেট নেওয়ার পাশাপাশি ৪টি ক্যাচ ধরার অনন্য রেকর্ড গড়েছেন তিনি। এছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপে উইকেটকিপার বাদে এক ম্যাচে ৪টি ক্যাচ নেওয়ার তালিকায় বিশ্বের পঞ্চম ক্রিকেটার হিসেবেও নিজের নাম লিখিয়েছেন এই ক্যারিবীয় পেসার।

আরও পড়ুন

সব মিলিয়ে ব্যাটে-বলে ও ফিল্ডিংয়ে দুর্দান্ত পারফরম্যান্সে ওয়েস্ট ইন্ডিজের জয় যেমন নিশ্চিত করেছেন শামার জোসেফ, তেমনি টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসেও গড়েছেন এক অনন্য কীর্তি।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
গেইলের বিশ্বরেকর্ড ভেঙে টি-টোয়েন্টিতে নতুন ইতিহাস গড়লেন প্রিটোরিয়াস
পাকিস্তান-বাংলাদেশ-শ্রীলঙ্কা ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ
সর্বোচ্চ ডাক খাওয়ার রেকর্ড গড়লেন অভিষেক
ভারতকে হটিয়ে সিংহাসন দখল করল ইংল্যান্ড