images

খেলা

এশিয়ান চ্যাম্পিয়নশিপের জন্য প্রাথমিক দল গঠন

শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ , ০৮:৩৮ পিএম

সাউথ এশিয়ান ইয়ুথ টেবিল টেনিস চ্যাম্পিয়ানশিপের জন্য প্রাথমিক দল গঠন করেছে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন। 

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ৫ দিন ব্যাপী বাছাই প্রক্রিয়া শেষে অনূর্ধ্ব ১৯ এবং অনূর্ধ্ব ১৫ বালক ও বালিকাদের শীর্ষ ৩২ জন খেলোয়াড়দের মধ্যে ১৬ জনকে নিয়ে প্রাথমিক দল গঠন করা হয়েছে।  

বাছাইয়ে দেশের সেরা অনূর্ধ্ব ১৯-এর সেরা বালক টেবিল টেনিস খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মো. নাফিজ ইকবাল এবং অনূর্ধ্ব ১৯ বালিকা বিভাগে খই খই সাই মারমা। এছাড়া অনূর্ধ্ব ১৫-এর সেরা বালক টেবিল টেনিস খেলোয়াড় নির্বাচিত হয়েছে মো. শাহীন আহম্মেদ এবং অনূর্ধ্ব ১৫ বালিকা জান্নাত ইসলাম রোজা। এই ৪ জনই বিকেএসপির টেবিল টেনিস শিক্ষার্থী। এছাড়া ১ম ও ২য় বাছাইয়ে খই খই সাই মারমা এবং জান্নাত ইসলাম রোজা ১২টি খেলার সবগুলোতে জয়লাভ করে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে।

আরও পড়ুন
FCA027

রেকর্ড আয়ে সবাইকে ছাড়িয়ে গেলো বার্সেলোনা

ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এ এম মাকসুদ আহমেদ সনেট বলেছেন, সাউথ এশিয়ান ইয়ুথ টেবিল টেনিস চ্যাম্পিয়ানশিপের ফিক্সচার ঘোষণা না হলেও আমরা অগ্রিম দলের প্রস্তুতির জন্য টিম সিলেক্ট করে রাখলাম। বিকেএসপির পাশাপাশি স্থানীয়ভাবে প্রশিক্ষণের পরিকল্পনা রয়েছে।

অনূর্ধ্ব ১৯ বালক দল : আবুল হাসেম হাসিব,  তাহমিদুর রহমান সাকিব এবং মো. মনিরুল ইসলাম ।

অনূর্ধ্ব ১৯-এর বালিকা দল: বিকেএসপির রেশমী তঞ্চংগ্যা , বাংলাদেশ সেনা বাহিনীর ঐশী রহমান  ও বিকেএসপির নুসরাত জাহান অনন্যা ।

অনূর্ধ্ব ১৫ বালক দল: বিকেএসপির মো. মৃদুল রহমান , বিকেএসপির তাহমিদুল ইসলাম পরশ এবং বাংলাদেশ সেনাবাহিনীর মো. রাব্বী ইসলাম।

অনূর্ধ্ব ১৫ বালিকা দল: বিকেএসপির মোছা. রাফিয়া চৌধুরী, রংপুর জেলা ক্রীড়া সংস্থার মোসা. জান্নাতুল রোজা  এবং বিকেএসপির সাবিয়া আক্তার পাপিয়া ।

আরটিভি/এমএ