ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

রেকর্ড আয়ে সবাইকে ছাড়িয়ে গেলো বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৯ পিএম
ছবি: সংগৃহীত

ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফার সর্বশেষ আর্থিক সমীক্ষায় বড় সুখবর দিয়েছে বার্সেলোনাকে। তাদের বার্ষিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে স্প্যানিশ ক্রীড়া দৈনিক মুন্দো দেপোর্তিভোতে। ‘ইউরোপিয়ান ক্লাব ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ল্যান্ডস্কেপ ২০২৫’ প্রতিবেদনে জার্সি বিক্রি ও বিপণন আয় বৃদ্ধির দিক থেকে শীর্ষে রয়েছে বার্সেলোনা।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপের শীর্ষ ২৫ ক্লাবের মধ্যে ২১টিই ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে কিট প্রস্তুতকারী প্রতিষ্ঠান ও বিপণন খাত থেকে তাদের আয় বৃদ্ধি করেছে। যার মধ্যে ১৯টি ক্লাব সর্বকালের রেকর্ড আয় গড়েছে।

আরও পড়ুন

উয়েফার তথ্য অনুযায়ী, সবশেষ গত অর্থবছরে আয় বৃদ্ধির দিক থেকে বার্সেলোনাই সবচেয়ে বড় অঙ্কের প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছে। এর প্রধান কারণ ছিল নাইকির সঙ্গে ক্লাবের নবায়ন করা অংশীদারত্বের প্রথম পূর্ণ বছর।

প্রযুক্তিগত সরবরাহকারী থেকে গড়ে ৬ শতাংশ আয় বেড়েছে শীর্ষ ২৫ ক্লাবের অধিকাংশেরই। এই তালিকায় বার্সেলোনার বৃদ্ধি ছিল তালিকার সবচেয়ে নাটকীয়।

সকল ধরনের বিপণন আয়ের দিক থেকেও ইউরোপে শীর্ষে বার্সেলোনা। গেল অর্থবছরে জার্সি বিক্রি ও বিপণন থেকে ক্লাবটির আয় ২৭৭ মিলিয়ন ইউরো। এগিয়ে রয়েছে তারা রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখের চেয়ে। রিয়ালের আয় ২৩১ মিলিয়ন ইউরো এবং বায়ার্নের ১৮৯ মিলিয়ন।

এর বাইরে ম্যানচেস্টার ইউনাইটেড ১৭২ মিলিয়ন, আর্সেনাল ১৫১ মিলিয়ন, লিভারপুল ১৪৮ মিলিয়ন, টটেনহ্যাম ১০২ মিলিয়ন, গালাতাসারাই ৯৯ মিলিয়ন ইউরো, চেলসি ৯৫ মিলিয়ন ইউরো, পিএসজি ৮৮ মিলিয়ন ইউরো এবং ম্যানচেস্টার সিটি ৮৮ মিলিয়ন ইউরো। সবার অবস্থানই বার্সার পেছনে।

নতুন এই পরিসংখ্যানে স্পষ্ট যে, মেসি-পরবর্তী যুগেও বার্সেলোনার বাণিজ্যিক শক্তি ম্লান হয়নি; বরং আরও বেড়েছে। এর বড় কারণ লামিনে ইয়ামালের উত্থান।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
২০৩০ সালে ষষ্ঠ বিশ্বকাপ ট্রফির দেখা পাবে ব্রাজিল: কাফু
২০২৬ বিশ্বকাপে নরওয়ের কাছে হেরে শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এমন হতাশাজনক বিদায়ের পরও সেলেসাওদের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী দেশটির ফুটবল কিংবদন্তি ও সাবেক অধিনায়ক কাফু।
২০৩০ সালে ষষ্ঠ বিশ্বকাপ ট্রফির দেখা পাবে ব্রাজিল: কাফু
ইস্তাম্বুলে লিভারপুলকে হারিয়ে ফেনেরবাচের ইতিহাস
চ্যাম্পিয়ন্স লিগে রোমাঞ্চকর এক জয়ের ইতিহাস গড়েছে তুরস্কের ক্লাব ফেনেরবাচে। দুইবার পিছিয়ে পড়েও সাবেক ক্লাব লিভারপুলকে ৩-২ গোলে হারিয়েছে তুর্কি জায়ান্টরা।
ইস্তাম্বুলে লিভারপুলকে হারিয়ে ফেনেরবাচের ইতিহাস
শেষ মুহূর্তের গোলে রিয়ালের অবিশ্বাস্য জয়, এথেন্সকে হারিয়ে চারে চার
শেষ মুহূর্তের নাটকীয় গোলে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষের মাঠে দুইবার পিছিয়ে পড়েও অসাধারণ প্রত্যাবর্তনে গ্রিক ক্লাব এইকে এথেন্সকে ৩-২ গোলে হারিয়েছে জোসে মরিনহোর দল।
শেষ মুহূর্তের গোলে রিয়ালের অবিশ্বাস্য জয়, এথেন্সকে হারিয়ে চারে চার
এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড!
ফুটবল মাঠে লাল কার্ড দেখার ঘটনা নতুন নয়। তবে এক ম্যাচে ৫১ জনকে লাল কার্ড দেখানোর ঘটনা সত্যিই অবিশ্বাস্য।
এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড!
রিয়াল মাদ্রিদের পরিচালক হচ্ছেন রাফায়েল নাদাল
টেনিস কোর্টের কিংবদন্তি এবার দায়িত্ব নিতে যাচ্ছেন ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদের পরিচালনা পর্ষদে। ২২টি গ্র্যান্ড স্ল্যামজয়ী স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদালকে ক্লাবটির বোর্ড পরিচালক হিসেবে নিয়োগ দেওয়ার উদ্যোগ নিয়েছে রিয়াল মাদ্রিদ।
রিয়াল মাদ্রিদের পরিচালক হচ্ছেন রাফায়েল নাদাল
আরও পড়ুন
রাফিনিয়ার জোড়া গোলে বড় জয় বার্সেলোনার
চ্যাম্পিয়নস লিগে রাতে মাঠে নামছে বার্সেলোনা, ফ্রিতে খেলা দেখবেন যেভাবে
আলাভেসের জালে গোল উৎসব করে জয়ে ফিরল বার্সেলোনা
ক্লাব সেরার মুকুট বার্সেলোনা-পিএসজির