images

খেলা / ক্রিকেট

বিশ্বকাপে ব্যর্থতায় পাকিস্তানের খেলোয়াড়দের বড় অঙ্কের জরিমানা

সোমবার, ০২ মার্চ ২০২৬ , ০১:১২ পিএম

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত প্রস্তুতির পরও পাকিস্তান দলের পারফরম্যান্স ছিলো হতাশাজনক। গ্রুপ পর্বে সহজ প্রতিপক্ষের বিরুদ্ধে সাফল্য মিললেও বড় দলগুলোর বিপক্ষে তারা ব্যর্থ হয়েছে। সুপার এইটের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারালেও সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি পাকিস্তান।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) হতাশাজনক পারফরম্যান্সের কারণে জাতীয় দলের প্রত্যেক ক্রিকেটারকে ৫০ লাখ রুপি জরিমানা করেছে। এই জরিমানা প্রত্যেক খেলোয়াড়ের ওপর পৃথকভাবে আরোপ করা হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২১ লাখ ৮৬ হাজার টাকার সমান।

বিশ্বকাপের আগে পাকিস্তান দল অন্য যে কোনো দেশের তুলনায় বেশি প্রস্তুতি নিয়েছিল। তারা এপ্রিল-মে মাসে ছয় সপ্তাহের সুপার লিগ শেষে বাংলাদেশের বিপক্ষে ঘরোয়া সিরিজ খেলেছিল এবং বিশ্বকাপ শুরুর আগ পর্যন্ত ৩৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিয়েছিল, যার মধ্যে ২৪টি জয় তাদের নামে। এছাড়া দুটি ত্রিদেশীয় সিরিজ জিতেছে এবং পাঁচটি দ্বিপাক্ষিক সিরিজের একটিতে পরাজিত হয়েছে। এশিয়া কাপেও তারা ফাইনালে পৌঁছেছিল।

সাবেক অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ বলেন, দেশের ক্রিকেটের শ্রেষ্ঠত্বের ছাপ রাখার জন্য দুই বছরে একবার সুযোগ পাওয়া যায়, কিন্তু আবারও ব্যর্থ হওয়া হতাশাজনক।’ সাবেক অধিনায়ক মোহাম্মদ ইউসুফ বলেছেন, ‘টি-টোয়েন্টিতে কিছু খেলোয়াড়কে অনেক সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু তারা বড় ইভেন্টে ব্যর্থ হয়েছে। এখন এগিয়ে যাওয়ার সময় এবং ভুল থেকে শিখতে হবে।

আরও পড়ুন
arsenal

আর্সেনালের লন্ডন ডার্বি জয়,প্যালেসকে হারিয়ে শীর্ষ তিনে ম্যানইউ

সিনিয়র খেলোয়াড়রা যেমন বাবর আজম, সালমান আগা, শাদাব খান, শাহিন আফ্রিদি ও মোহাম্মদ নওয়াজ তীব্র সমালোচনার মুখোমুখি। দেশে ফিরে সালমান আগা নেতৃত্ব থেকে বহিষ্কার হতে পারেন বলে শোনা যাচ্ছে।

আরটিভি/এসকে