ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

আর্সেনালের লন্ডন ডার্বি জয়,প্যালেসকে হারিয়ে শীর্ষ তিনে ম্যানইউ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ০১:০২ পিএম
ছবি: সংগৃহীত

প্রিমিয়ার লিগের শিরোপা প্রতিযোগিতায় নিজেদের অবস্থান আরও মজবুত করল আর্সেনাল। রোববার(১ মার্চ) এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত লন্ডন ডার্বি ম্যাচে ১০ জনের চেলসিকে ২-১ গোলে হারিয়েছে আর্সেনালের দল।

ম্যাচের ২১তম মিনিটে কর্নার থেকে গোল করে আর্সেনালকে এগিয়ে দেন সালিবা। তবে প্রথমার্ধের শেষ মুহূর্তে চেলসি সমতায় ফেরে, আর্সেনাল ডিফেন্ডার হিনকাপিয়ে নিজের জালে বল পাঠালে।

দ্বিতীয়ার্ধে আবারও কর্নার থেকে গোল করে আর্সেনালকে এগিয়ে দেন টিম্বার। ম্যাচের শেষ দিকে পেদ্রো নেতো লাল কার্ড পাওয়ায় চেলসির দল ১০ জনে সীমিত হয়ে যায়। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে গানাররা।

এই জয়ের মাধ্যমে আর্সেনাল ২৯ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে অবস্থান করছে। চেলসি ২৮ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে।

এদিকে ম্যানচেস্টার ইউনাইটেডও ক্রিস্টাল প্যালেসকে ২-১ গোলে হারিয়ে লিগের শীর্ষ তিনে উঠে এসেছে। ম্যাচের চতুর্থ মিনিটে প্যালেসের ডিফেন্ডার লাখোয়া দলকে এগিয়ে দেন। ৫৭তম মিনিটে পেনাল্টি থেকে ব্রুনো ফার্নান্দেজ সমতা আনে এবং ৬৫তম মিনিটে তার ক্রস থেকে বেনজামিন শেস্কো হেডে গোল করে ম্যানইউকে জয় এনে দেন।

আরও পড়ুন

২৮ ম্যাচে ১৪ জয় ও ৯ ড্রয়ে ৫১ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড লিগের তৃতীয় স্থানে অবস্থান করছে। এটি ২০২৩ সালের মে মাসের পর প্রথমবার লিগে শীর্ষ তিনে পৌঁছানো ম্যানইউর।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৭৩ বছর পর চ্যাম্পিয়ন পেল ইতালি, ফর্মুলা ওয়ানে নতুন ইতিহাস
মোটরস্পোর্টের ইতিহাসে নতুন অধ্যায় রচনা করলেন ইতালির তরুণ রেসার আন্দ্রেয়া কিমি আন্তোনেল্লি। দীর্ঘ ৭৩ বছর পর আবারও ফর্মুলা ওয়ান (এফওয়ান) বিশ্ব চ্যাম্পিয়নের শিরোপা জিতেছে ইতালি।
৭৩ বছর পর চ্যাম্পিয়ন পেল ইতালি, ফর্মুলা ওয়ানে নতুন ইতিহাস
শুরুতেই জোড়া আঘাত, তাসকিন-হাসানের তোপে দিশেহারা ওয়েস্ট ইন্ডিজ
সিরিজ বাঁচানোর লড়াইয়ে সিলেটে দ্বিতীয় ও শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস হেরে আগে ফিল্ডিংয়ে নেমে শুরুতেই জোড়া উইকেট তুলে নিয়ে ক্যারিবীয়দের চাপে ফেলেছে স্বাগতিকরা।
শুরুতেই জোড়া আঘাত, তাসকিন-হাসানের তোপে দিশেহারা ওয়েস্ট ইন্ডিজ
২০৩০ সালে ষষ্ঠ বিশ্বকাপ ট্রফির দেখা পাবে ব্রাজিল: কাফু
২০২৬ বিশ্বকাপে নরওয়ের কাছে হেরে শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এমন হতাশাজনক বিদায়ের পরও সেলেসাওদের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী দেশটির ফুটবল কিংবদন্তি ও সাবেক অধিনায়ক কাফু।
২০৩০ সালে ষষ্ঠ বিশ্বকাপ ট্রফির দেখা পাবে ব্রাজিল: কাফু
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ফিরলেন মুশফিক ও তাসকিন
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস হেরেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ক্যারিবীয় অধিনায়ক রোস্টন চেজ। ফলে ফিল্ডিং দিয়ে ম্যাচ শুরু করছে নাজমুল হোসেন শান্তর দল।
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ফিরলেন মুশফিক ও তাসকিন
ইস্তাম্বুলে লিভারপুলকে হারিয়ে ফেনেরবাচের ইতিহাস
চ্যাম্পিয়ন্স লিগে রোমাঞ্চকর এক জয়ের ইতিহাস গড়েছে তুরস্কের ক্লাব ফেনেরবাচে। দুইবার পিছিয়ে পড়েও সাবেক ক্লাব লিভারপুলকে ৩-২ গোলে হারিয়েছে তুর্কি জায়ান্টরা।
ইস্তাম্বুলে লিভারপুলকে হারিয়ে ফেনেরবাচের ইতিহাস
আরও পড়ুন
চেলসিকে টাইব্রেকারে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টারে লিভারপুল
এস্তেভাওকে পেতে ছক কষছে পিএসজি, কঠিন শর্ত চেলসির
কত টাকায় চেলসিতে যোগ দিলেন মার্টিনেজ?
অভিষেক ম্যাচেই ৩ গোল হজম করলেন মার্তিনেজ