সোমবার, ০২ মার্চ ২০২৬ , ০৭:১৯ পিএম
ইনজুরির কারণে ঘরের মাঠে বেনফিকার বিপক্ষে খেলতে পারেননি রদ্রিগো। তবে লা লিগায় গেতাফে ম্যাচে দিয়ে আবারও মাঠে ফিরছেন এই ব্রাজিলিয়ান তারকা।
সোমবার (২ মার্চ) দিবাগত রাত ২টায় এস্টাডিও সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচটি শুরু হবে।
রদ্রিগো ফিরলেও দলের বাইরে রয়েছেন কিলিয়ান এমবাপ্পে ও জুড বেলিংহ্যাম। তাই আক্রমণ বিভাগের দায়িত্ব থাকবে দুর্দান্ত ছন্দে থাকা ভিনিসিয়ুস জুনিয়রের। তাকে সঙ্গে দেবেন আরেক ব্রাজিলিয়ান রদ্রিগো।
গেতাফে ম্যাচে রিয়ালের স্কোয়াড
গোলরক্ষক: থিবো কোর্তোয়া, আন্দ্রেই লুনিন ও সার্জিও মেস্ত্রে।
ডিফেন্স: দানি কারভাহাল, ডেভিড আলাবা, ট্রেন্ট, আলভারো কারেরাস, ফ্রান গার্সিয়া, আন্তোনিও রুডিগার, ফেরলাঁ মঁদি ও হুইসেনকে।
মিডফিল্ড: ফেদেরিকো ভালভার্দে, অরেলিয়েন চুয়ামেনি, আর্দা গ্যুলার, সেস্তেরো, ম্যানুয়েল আংহেল, পালাসিওস ও থিয়াগো।
আক্রমণভাগ: ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো, গনসালো, ব্রাহিম দিয়াস ও মাস্তান্তুয়োনো।
আরটিভি/এসআর