images

খেলা / ফুটবল

বর্ণবাদের বিরুদ্ধে নতুন আইন আনার পরিকল্পনা করছে ফিফা

মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ , ০১:০৭ পিএম

ফুটবলে বর্ণবাদ মোকাবিলায় নতুন আইন আনার পরিকল্পনা করছে ফিফা। এ আইন অনুসারে, মাঠে মুখ ঢেকে প্রতিপক্ষকে কিছু বললে ফুটবলারের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা থাকবে, যা লাল কার্ড পর্যন্ত হতে পারে। এই নিয়মটি ফুটবল বিশ্বকাপ থেকেই কার্যকর হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো।

ফুটবলে বর্ণবাদ ভাইরাসের মতো ছড়িয়ে গেছে। অনেক সময় খেলোয়াড় এবং সমর্থকরা প্রতিপক্ষকে হেয় করতে বর্ণবাদী আচরণ করেন। ফিফা শুরু থেকেই বর্ণবাদের বিরুদ্ধে সোচ্চার। এবার বিষয়টিকে আরও কঠোরভাবে মোকাবিলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইনফান্তিনো বলেন, যদি কোনো ফুটবলার মুখ ঢেকে কিছু বলে, তাহলে সেখানে বর্ণবাদী সম্পৃক্ততার সম্ভাবনা থাকে। তাই এমন আচরণের জন্য তাকে মাঠের বাইরে পাঠানো হতে পারে। তবে অভিযুক্ত খেলোয়াড় যদি দুঃখ প্রকাশ করে, তবে শাস্তি কমানো হতে পারে বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, রাগের বশে কেউ এমন কাজ করতে পারে। কিন্তু পরে যদি সে নিজের ভুল বুঝে ক্ষমা চায়, তাহলে শাস্তি ভিন্ন হতে পারে। আমরা বিকল্প হিসেবে সেটিও বিবেচনা করছি।

চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদ ও বেনফিকা ম্যাচ ফিফার এই সিদ্ধান্তকে প্রভাবিত করেছে। ওই ম্যাচে ভিনিসিয়ুস জুনিয়র-এর বিরুদ্ধে বর্ণবাদী মন্তব্যের অভিযোগে বেনফিকার আর্জেন্টাইন ফুটবলারের জিয়ানলুকা প্রেসতিয়ান্নি এক ম্যাচের জন্য নিষিদ্ধ হন।

আরও পড়ুন
BARCA

অ্যাথলেটিকোর বিপক্ষে রাতে মাঠে নামছে বার্সেলোনা

বেনফিকা কোচ হোসে মরিনহো বলেন, আমি আমার মন্তব্যে স্থির আছি। যদি সে দোষী প্রমাণিত হয়, তাহলে তার সঙ্গে আমার এবং দলের সম্পর্ক শেষ হবে।তবে শুরু থেকেই নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছেন জিয়ানলুকা প্রেসতিয়ান্নি।

আরটিভি/এসকে