ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

অ্যাথলেটিকোর বিপক্ষে রাতে মাঠে নামছে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ মার্চ ২০২৬, ১২:০১ পিএম
ছবি: সংগৃহীত

বার্সেলোনা রাতে কোপা দেল রের সেমিফাইনালের দ্বিতীয় লেগে মাঠে নামছে, যেখানে তাদের সামনে রয়েছে একটি অসম্ভব চ্যালেঞ্জ। প্রথম লেগে অ্যাথলেটিকো মাদ্রিদের কাছে ৪-০ গোলে হেরেছে বার্সেলোনা, ফলে ফাইনালের দরজা আজ তাদের জন্য অনেকটা বন্ধের মতো।

ঘরের মাঠ ক্যাম্প ন্যু-য় ফেরার সুযোগে কাতালানরা আশা করছে অসম্ভবকে সম্ভব করার। কোচ হ্যান্সি ফ্লিক বলেন, আমরা জানি পরিস্থিতি কঠিন। চার গোলের পিছিয়ে থেকে খেলছি, তাই আমাদের একমাত্র লক্ষ্য হচ্ছে ম্যাচ জিতে ফাইনালে ওঠা। ঘরের মাঠে আমরা আমাদের সর্বোচ্চ দিতে চাই।

বার্সেলোনার এ মুহূর্তে আত্মবিশ্বাস রয়েছে লিগে ভিয়ারিয়ালের বিপক্ষে বড় জয়ের প্রভাবেও। যদিও দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় লেভান্ডভোস্কি, ডি ইয়ং ও গাবি নেই, তবে ইয়ামাল ও রাফিনিয়া দুই তারকা খেলোয়াড়ের ওপর ফ্লিকের ভরসা।

অন্যদিকে, প্রথম লেগের বড় ব্যবধানে জয় পেয়েও অ্যাথলেটিকো মাদ্রিদ নির্ভার নয়। কোচ দিয়াগো সিমিওনে বলেছেন, ইয়ামাল চমৎকার একজন ফুটবলার। ম্যাচের শেষ সময়ে সে বিপজ্জনক হতে পারে। আমরা তাকে রক্ষণের মাধ্যমে সীমিত করার পরিকল্পনা করেছি।

আরও পড়ুন

বার্সেলোনা কি ঘরের মাঠের জাদু দেখাতে পারবে নাকি অ্যাথলেটিকোর রক্ষণ জয়ের পথে বাধা হয়ে দাঁড়াবে তার উত্তর পাওয়া যাবে রাতের ম্যাচে ক্যাম্প ন্যুতে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
২০৩০ ফিফা বিশ্বকাপের সব ম্যাচের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স
সরাসরি খেলা সম্প্রচারে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপ নিয়েছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। ২০৩০ ফিফা বিশ্বকাপের ১০৪টি ম্যাচের সম্প্রচার স্বত্ব পেয়েছে মার্কিন এই স্ট্রিমিং প্রতিষ্ঠানটি। তবে এ স্বত্ব কার্যকর হবে শুধু স্পেন ও অ্যান্ডোরায়।
২০৩০ ফিফা বিশ্বকাপের সব ম্যাচের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স
সুখবর পেলেন লিটন দাস ও হাসান মাহমুদ
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন বাংলাদেশের লিটন দাস ও হাসান মাহমুদ। আইসিসির সবশেষ টেস্ট র‍্যাঙ্কিংয়ে ব্যাটিংয়ে তিন ধাপ এবং বোলিংয়ে সাত ধাপ এগিয়েছেন তারা।
সুখবর পেলেন লিটন দাস ও হাসান মাহমুদ
বিশ্বকাপ থেকে ২১ কোটি টাকা নিয়ে এবার বিতর্কের মুখে ইনফান্তিনো
বিশ্বকাপ আয়োজনের দায়িত্বে থাকা সংস্থা থেকে অতিরিক্ত প্রায় ২১ কোটি টাকা পাওয়ার তথ্য প্রকাশের পর নতুন বিতর্কে জড়িয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
বিশ্বকাপ থেকে ২১ কোটি টাকা নিয়ে এবার বিতর্কের মুখে ইনফান্তিনো
নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন একটি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
হারের পর বোর্ডকে একহাত নিলেন মার্তিনেজ
নতুন মৌসুমে একের পর এক ব্যর্থতায় চাপে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জয়হীন থাকার পর ক্লাবটির পরিচালনা পর্ষদের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ।
হারের পর বোর্ডকে একহাত নিলেন মার্তিনেজ
আরও পড়ুন
পিছিয়ে পড়েও গালাতাসারাইকে উড়িয়ে দিল বার্সেলোনা
গেতাফেকে হারিয়ে আটে আট বার্সেলোনার
রাফিনিয়াকে নিয়ে বড় দুঃসংবাদ দিলো বার্সেলোনা
নারী এল ক্লাসিকোতে রিয়ালকে ৭-০ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা