বুধবার, ০৪ মার্চ ২০২৬ , ১১:৫৩ এএম
যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আগামী জুন-জুলাইয়ে আয়োজিত ফিফা ২০২৬ বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এশিয়ান বাছাইপর্বে মূলপর্ব নিশ্চিত করা ইরানকে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন যে, ইরান যদি খেলতে আসে তাতে আমি মোটেও পরোয়া করি না, তারা খুব বাজেভাবে পরাজিত হবে।
ইরানের ম্যাচগুলো পড়েছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস ও সিয়াটলে। তবে চলমান যুক্তরাষ্ট্র-ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের কারণে ইতিমধ্যেই নিরাপত্তা ও ভিসা সংক্রান্ত নানা জটিলতা তৈরি হয়েছে।
হোয়াইট হাউজের মুখপাত্র ও বিশ্বকাপ টাস্কফোর্সের পরিচালক অ্যান্ড্রু জিউলিয়ানি জানিয়েছেন, বিশ্বের মানুষ, বিশেষ করে আমেরিকানদের নিরাপত্তার জন্য যেকোনো অস্থিতিশীল হুমকি মোকাবিলা করা হবে।
এদিকে ফিফা জানিয়েছে, হামলার পরও ইরানসহ সব দলের খেলোয়াড় ও সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদী তাজও শঙ্কা প্রকাশ করেছেন, তবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন।
এ পর্যন্ত ইরান ফুটবল ফেডারেশন ও ফিফা কোনও নতুন মন্তব্য করেনি।
আরটিভি/এসকে