ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন রদ্রিগো

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ মার্চ ২০২৬, ১১:৩৬ এএম
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ শুরুর আগে বড় ধাক্কা খেল ব্রাজিলের ফরোয়ার্ড রদ্রিগো। ডান হাঁটুর অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) এবং ল্যাটারাল মিনিস্কাস ছিঁড়ে যাওয়ায় তিনি মৌসুমের বাকি সময় এবং ১১ জুন থেকে শুরু হওয়া বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন।

রিয়াল মাদ্রিদ জানিয়েছে, হেতাফের সঙ্গে ম্যাচে ১-০ গোলে হারের সময় রদ্রিগো চোট পান। মেডিক্যাল পরীক্ষা নিশ্চিত করেছে, তার ডান হাঁটুর এসিএল ও ল্যাটারাল মিনিস্কাস ছিঁড়ে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে রদ্রিগো এই দিনকে জীবনের সবচেয়ে খারাপ দিনগুলোর একটি বলে উল্লেখ করেছেন।

রদ্রিগো লিখেছেন, আমার জীবন ও ক্যারিয়ারে বিশাল এক বাধা এসেছে। ক্লাবের হয়ে মৌসুমের বাকি সময় আর দেশের হয়ে বিশ্বকাপেও খেলতে পারছি না। এখন করণীয় একটাই শক্ত থাকা। তিনি জানান, প্রায় আট মাস মাঠের বাইরে থাকতে হতে পারে।

ব্রাজিল ফুটবল ফেডারেশনও রদ্রিগোর দ্রুত সুস্থতার কামনা করেছে এবং শারীরিক পুনর্বাসনের অগ্রগতির ওপর ভিত্তি করে মাঠে ফিরতে পারবে।

আরও পড়ুন

রদ্রিগোর চোটের খবরে সহক্রীড়াপতি নেইমার দুঃখ প্রকাশ করেছেন। তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, আমার ছেলে, তোমার মনকে শক্ত রাখো। তুমি আগের ছন্দে ফিরবে। আমি তোমার পাশে আছি।

এ মৌসুমে রদ্রিগো রিয়াল মাদ্রিদের হয়ে ২৭ ম্যাচে খেলে ৩ গোল এবং ৬টি অ্যাসিস্ট করেছেন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
কোপা ট্রফির ভোটের ফল প্রকাশের পর আলোচনায় উঠে এসেছেন বায়ার লেভারকুসেনের তরুণ মিডফিল্ডার ইব্রাহিম মাজা। বর্ষসেরা তরুণ ফুটবলারের স্বীকৃতির জন্য তাকে ভোট দিয়েছেন কেবল একজনই।
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
এএফসি চ্যাম্পিয়ন্স লিগে উজবেকিস্তানের ক্লাব পাখতাকরের বিপক্ষে মাঠে নামার আগে বড় খবর দিল সৌদি ক্লাব আল-নাসর। তাসখন্দ সফরের জন্য ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর।
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
একটি হার ও একটি ড্রয়ের পর জয়ে ফেরার ম্যাচে লিওনেল মেসির জাদু দেখল ইন্টার মায়ামি। দুর্দান্ত এক অ্যাসিস্টের পর নিজেই করেন চোখধাঁধানো গোল। আর্জেন্টাইন মহাতারকার নৈপুণ্যে নিউ ইংল্যান্ড রেভল্যুশনকে তাদের মাঠে ২-১ গোলে হারিয়েছে ফ্লোরিডার ক্লাবটি।
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
সপ্তাহজুড়ে সমালোচনার মুখে থাকা কিলিয়ান এমবাপ্পে মাঠের পারফরম্যান্সে জবাব দিয়েছেন। তার পেনাল্টি থেকে করা গোলের পাশাপাশি জুড বেলিংহামের গোলে রেসিং সান্তান্দারকে ৩-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আরও পড়ুন
রাতুলের গোলে গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
মন্টেনেগ্রোর জালে ১ হালি দিয়ে সেমিতে বাংলাদেশ
বিশ্বকাপে একদিনে বাংলাদেশের দুই জয়
ওয়েলসকে রুখে বিশ্বকাপ শুরু বাংলাদেশের