images

খেলা / ফুটবল

মিলিকে এলভিস প্রিসলির সঙ্গে তুলনা করলেন বাটলার

বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ০৬:৩৫ পিএম

এএফসি নারী এশিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে চীনের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ দল। সেই ম্যাচে দল ২-০ গোলে হারলেও চোখধাঁধানো পারফরম্যান্সে প্রশংসায় ভাসছেন গোলকিপার মিলি। তরুণ এই গোলকিপারকে মার্কিন কিংবদন্তি গায়ক এলভিস প্রিসলির মতো বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কোচ পিটার বাটলার।

কোরিয়া ম্যাচ সামনে রেখে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে এই কথা বলেন বাটলার।

তিনি বলেন, গোলকিপার মিলি অনেকটা এলভিস প্রিসলির মতো, তার দারুণ একটা স্টাইল আছে। এই টুর্নামেন্টে তার চুলের স্টাইলই সেরা। আজ সকালেও আমরা এটা নিয়ে কথা বলছিলাম। সে অনেক দিন ধরেই সুযোগের অপেক্ষায় ছিল এবং সে যে আগে খেলেনি, তার একমাত্র কারণ হলো আমাদের কোনো ম্যাচ ছিল না।

ইংলিশ কোচ বলেন, চীন ম্যাচের আগে ৯০ থেকে ১০০ দিন আমাদের কোনো প্রস্তুতি ম্যাচ ছিল না, যা দুর্ভাগ্যজনক। আমাকে এই সিদ্ধান্তের কোনো কৈফিয়ত দিতে হবে না (মিলিকে একাদশে নেওয়া)। আমার মনে হয় বাংলাদেশের ফুটবলে গোলকিপিংয়ে বড় সমস্যা আছে, যা নিয়ে কাজ করা দরকার। 

আরও পড়ুন
LIT__ON_copy

বিশ্বকাপ নিরাপত্তা নিয়ে ফিফার সঙ্গে বৈঠক করেছে মেক্সিকান কর্তৃপক্ষ

‘এটা করা আমার কাজ নয়; আমি যা করতে পারি, তা হলো নতুনদের খুঁজে বের করা এবং মিলির মতো তরুণ খেলোয়াড়দের সুযোগ দেওয়ার মতো সাহসী হওয়া।’

মিলির প্রশংসায় বাংলাদেশ কোচ বলেন, সে এই সুযোগ পাওয়ার যোগ্য ছিল, কারণ তার উচ্চতা আছে (৫ ফুট ৬ ইঞ্চি), হাত ভালো এবং দারুণ একটা চরিত্র। সবচেয়ে বড় কথা, সে একটি সুশৃঙ্খল পরিবেশ থেকে এসেছে; কারণ, সে একজন সৈনিক এবং অনেকেই এই বিষয়টি জানে না।

গ্রুপ পর্বে চীনের পর উত্তর কোরিয়া ও উজবেকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এই দুই ম্যাচেও কোচের পরিকল্পনায় থাকতে পারেন মিলি আক্তার। 

আরটিভি/এসআর