ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ নিরাপত্তা নিয়ে ফিফার সঙ্গে বৈঠক করেছে মেক্সিকান কর্তৃপক্ষ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ০৫:৪৪ পিএম
ছবি: সংগৃহীত

মেক্সিকান কর্তৃপক্ষের সাথে বৈঠক করে দেশটিতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ম্যাচগুলোর নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করেছেন ফিফার প্রতিনিধিরা।

এক সামরিক অভিযানে মাদক সম্রাট নেমেসিও ওসেগুয়েরা কারভান্টেস, ওরফে ‘এল মেনচো” নিহত হওয়ার পর মেক্সিকোর কয়েকটি অঙ্গরাজ্যে সহিংসতার ঘটনা ঘটে। এরপরই বিশ্বকাপে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়।

ফেডারেল নিরাপত্তা সচিব ওমর গার্সিয়া হারফুচ সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, এই আন্তর্জাতিক ইভেন্ট চলাকালে যে গোয়েন্দা তথ্য, প্রতিরোধমূলক ব্যবস্থা ও অপারেশনাল ব্যবস্থা নেয়া হবে, তার প্রোটোকল আমরা পর্যালোচনা করেছি।

আরও পড়ুন

মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডা যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করছে। মেক্সিকোতে মোট ১৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে- মেক্সিকো সিটি, গুয়ারাডালাজারা ও মন্টেরে- এই তিন শহরে।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ, মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা- আগামী ১১ জুন মেক্সিকো সিটির এস্তাদিও আজটেকাতে অনুষ্ঠিত হবে। প্রায় দুই বছর ধরে সংস্কারের পর আগামী ২৮ মার্চ পর্তুগালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ দিয়ে এই ঐতিহাসিক স্টেডিয়াম পুনরায় খুলবে বলে নির্ধারিত রয়েছে। বিশ্বকাপ শুরুর সময় স্টেডিয়ামের ধারণক্ষমতা প্রায় ৮৭ হাজার হবে।

বুধবারের বৈঠকে ফিফা প্রতিনিধি ও হারফুচ ছাড়াও সিকিউরিটি ক্যাবিনেটের সদস্য এবং মেক্সিকো সিটি, জালিস্কো ও নুয়েভো লিওন অঙ্গরাজ্যের কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।

এর আগে প্রেসিডেন্ট মেক্সিকান প্রেসিডেন্ট ক্লডিয়া শিয়েনবম বলেন, ফেডারেল ও অঙ্গরাজ্য বাহিনীর প্রচেষ্টায় টুর্নামেন্ট চলাকালে দেশটিতে আগত সবার নিরাপত্তা নিশ্চিত করা হবে।

তিনি বলেন, নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। পর্যাপ্ত নজরদারি ও তল্লাশি থাকবে যাতে কোনো সমস্যা না হয়। এটি একটি শান্তিপূর্ণ বিশ্বকাপ হবে, যেখানে দর্শনার্থীরা আনন্দ উপভোগ করতে পারবেন।

এছাড়া মার্চে পর্তুগালের বিপক্ষে প্রীতি ম্যাচ এবং বিশ্বকাপের খেলাগুলোর পাশাপাশি গুয়াডালাজারা ও মন্টেরেতে ছয় দলের আন্ত:মহাদেশীয় প্লে-অফ অনুষ্ঠিত হবে। এতে জ্যামাইকা, ইরাক, ডিআর কঙ্গো, সুরিনাম, নিউ ক্যালেডোনিয়া ও বলিভিয়া অংশ নেবে।

গত বৃহস্পতিবার প্রেসিডেন্ট শিয়েনবমের সঙ্গে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর টেলিফোনে কথা হয়। ইনফান্তিনো সহিংস ঘটনার পরও মেক্সিকোর বিশ্বকাপ সহ-আয়োজক হওয়ার সক্ষমতার ওপর “পূর্ণ আস্থা” প্রকাশ করেন।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রবিন একদিন কিংবদন্তি হবে: তামিম
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকটা মোটেও সুখকর হয়নি মাহফিজুল ইসলাম রবিনের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে অভিষেকের প্রথম বলেই সাজঘরে ফিরেছেন এই ওপেনার।
রবিন একদিন কিংবদন্তি হবে: তামিম
উয়েফা নেশনস লিগ, কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের সঙ্গী বেলজিয়াম
উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স ও বেলজিয়াম। বোর্দোয় তুরস্ককে হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে ফরাসিরা। অন্যদিকে ব্রাসেলসে পিছিয়ে পড়েও ইতালিকে ৪-১ গোলে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে বেলজিয়াম।
উয়েফা নেশনস লিগ, কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের সঙ্গী বেলজিয়াম
শিক্ষা ক্যালেন্ডারে বাধ্যতামূলক হচ্ছে ১০ ধরনের খেলাধুলা
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক একাডেমিক শিক্ষা ক্যালেন্ডারের সঙ্গে সমন্বয় করে বছরব্যাপী ১০ ধরনের খেলাধুলা আয়োজন বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছে সরকার।
শিক্ষা ক্যালেন্ডারে বাধ্যতামূলক হচ্ছে ১০ ধরনের খেলাধুলা
৪৬ বছর বয়সে মাঠে ফিরেই রোনালদিনহোর ঝলক
দীর্ঘ বিরতির পর আবারও ফুটবল মাঠে ফিরেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো। ৪৬ বছর বয়সে অবসর ভেঙে ইতালির তৃতীয় স্তরের ক্লাব রাভেনার হয়ে মাঠে নেমে নিজের সামর্থ্যের ঝলক দেখিয়েছেন সাবেক এই বার্সেলোনা তারকা।
৪৬ বছর বয়সে মাঠে ফিরেই রোনালদিনহোর ঝলক
স্পেনের ৪৩ ম্যাচের অপরাজিত যাত্রায় ছেদ টানল ইংল্যান্ড
দীর্ঘ ৪৩ ম্যাচের অপরাজিত থাকার রেকর্ডে অবশেষে ছেদ পড়ল স্পেনের। বিশ্বচ্যাম্পিয়নদের ৩-২ গোলে হারিয়ে তাদের দীর্ঘদিনের অজেয় যাত্রার ইতি টেনেছে ইংল্যান্ড। রোমাঞ্চকর এই জয়ে উয়েফা নেশন্স লিগের গ্রুপের শীর্ষস্থানও নিশ্চিত করেছে টমাস টুখেলের দল।
স্পেনের ৪৩ ম্যাচের অপরাজিত যাত্রায় ছেদ টানল ইংল্যান্ড
আরও পড়ুন
শিল্পাঞ্চলে নিরাপত্তায় ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন
যে কারণে কাতার বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করলো যুক্তরাষ্ট্র
সাইবার প্রতারণা থেকে সতর্ক থাকতে যবিপ্রবিতে সচেতনতামূলক প্রচারণা
বৈঠকে পুতিনের হাতে খামেনির গোপন চিঠি তুলে দিলেন ইরানের নিরাপত্তাপ্রধান