images

খেলা / ক্রিকেট

বিশ্বকাপ ব্যর্থতার পর অধিনায়কত্ব হারালেন রশিদ খান

বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ০৮:২৯ পিএম

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায়ে নিতে হয়েছে আফগানিস্তানকে। এরপরই নিজেদের অধিনায়ক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। রশিদ খানকে সরিয়ে ওপেনার ইব্রাহিম জাদরানকে নতুন অধিনায়ক করা হয়েছে। 

এসিবি বিবৃতিতে জানিয়েছে, এসিবির দীর্ঘমেয়াদি কৌশলগত লক্ষ্য এবং নতুন প্রধান কোচ নিয়োগসহ আমাদের টিম ম্যানেজমেন্টে সাম্প্রতিক পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা টি-টোয়েন্টি ফরম্যাটের নেতৃত্বে পরিবর্তনের এই সুচিন্তিত সিদ্ধান্তটি গ্রহণ করেছি। 

বিবৃতিতে আরও বলা হয়েছে, এসিবি বর্তমান আঞ্চলিক পরিস্থিতির ওপর গভীর নজর রাখছে এবং তারিখ ও ভেন্যু—উভয় দিক থেকেই সিরিজটি পূর্বপরিকল্পনা অনুযায়ী আয়োজন করা সম্ভব কি না, সে বিষয়ে সংশ্লিষ্ট সব অংশীদারের সঙ্গে আলোচনা করছে।

আসন্ন শ্রীলঙ্কা সিরিজে আফগানদের নেতৃত্ব দেবেন ইব্রাহিম জাদরান। তবে লঙ্কানদের বিপক্ষে এই সিরিজটি অনিশ্চিত। ১৩ মার্চ আফগানিস্তান-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজ হওয়ার কথা সংযুক্ত আরব আমিরাতের শারজায়।

আরও পড়ুন
sakib_20260303_155054598

সাকিবের ২০২৭ বিশ্বকাপ খেলা নিয়ে যা বললেন কোচ

তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কর্তৃক ইরানে হামলা ও এর জেরে মধ্যপ্রাচ্যের যেসব দেশ আক্রান্ত হয়েছে, সংযুক্ত আরব আমিরাত তার মধ্যে একটি। পরিস্থিতির উন্নতি না হলে সিরিজটি স্থগিত হয়ে যাওয়ার আশঙ্কা আছে। 

সূচি অনুযায়ী ১৩, ১৫ ও ১৭ মার্চ তিনটি টি-টোয়েন্টিই হবে শারজায়। এরপর ২০, ২২ ও ২৫ মার্চ তিনটি ওয়ানডে হবে দুবাইয়ে। 

আরটিভি/এসআর